ক্রিকেট ছেড়ে কফিশপে বাসন মেজেছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক

news-image

স্পোর্টস ডেস্ক : মনকে তরতাজা করতে ক্রিকেট থেকে বিরতি নিয়েছিলেন অস্ট্রেলিয়ান নারী দলের অধিনায়ক মেগ ল্যানিং। যদিও এ নিয়ে ভাবেননি যে, তার ক্রিকেট ক্যারিয়ার আর সামনের দিকে এগোবে কিনা। তবে এরপর জাতীয় দলে অধিনায়ক হিসেবেই ফিরেছেন।

এর আগে গত বছরের আগস্টে অস্ট্রেলিয়া নারী দলের হয়ে কমনওয়েলথ গেমসে স্বর্ণ জিতে ক্রিকেট থেকে বিরতি নিয়েছিলেন ল্যানিং। সেবার তিনি ক্যারিয়ারের গ্র্যান্ড স্ল্যামও জয় করেছিলেন। যেখানে অ্যাশেজ, ওয়ানডে বিশ্বকাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের স্বাদও পান।

ক্রিকেট থেকে বিরতি নিয়ে ল্যানিং ভ্রমণ করেছিলেন বিভিন্ন জায়গায়। এমনকি কফিশপে কফি বানিয়েছিলেন। বাসনও মেজেছেন। পরে পাকিস্তান সিরিজের আগে ভিক্টোরিয়ার হয়ে মাঠে ফেরেন।

ল্যানিং জাতীয় দলের হয়ে ৬টি টেস্ট, ১০০টি ওয়ানডে ও ১২৪টি টি-টোয়েন্টি খেলেছেন। তিন ফরম্যাট মিলিয়ে তার ৮ হাজারের ওপর রান রয়েছে। ১৭টি সেঞ্চুরিও আছে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার