ক্যাসিনোবিরোধী অভিযানের সময় পালানো সাঈদ ফিরলেন হকি ফেডারেশনে

news-image

নিজস্ব প্রতিবেদক : ক্যাসিনোবিরোধী অভিযানের সময় দেশ ছেড়ে পালানো যুবলীগ নেতা এ কে এম মমিনুল হক সাঈদ বাংলাদেশ হকি ফেডারেশনে ফিরেছেন। তিনি সংগঠনটির নির্বাচিত সাধারণ সম্পাদক। আজ মঙ্গলবার তিনি হকি ফেডারেশনের কার্যনির্বাহী সভায় যোগ দেন।

জানা গেছে, গত ৩০ জানুয়ারি দেশে ফিরেছেন মমিনুল হক সাঈদ। আজ নির্বাহী সভায় তাকে ডেকে পাঠান হকি ফেডারেশনের সভাপতি, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। বিতর্কিত এবং একাধিক মামলার আসামি সাঈদকে কেন হকির সভায় ডেকে পাঠানো হলো সেই প্রশ্নের জবাবে ফেডারেশনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘এটা সম্পূর্ণ সভাপতির সিদ্ধান্ত। তিনিই জবাব দেবেন।’

সভা শেষে হকি ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান বলেন, ‘আইনত তার (সাঈদ) দায়িত্ব বুঝে নিতে কোনো বাধা নেই। কর্মকর্তারাও বলেছেন, তিনি দায়িত্ব বুঝে নিতে পারেন।’

সভা শেষে প্রকাশ্যে কোনো কথা বলতে চাননি মমিনুল হক। তার মা অসুস্থ দাবি করে তিনি হাতজোড়ে সাংবাদিকদের কাছে ক্ষমা চেয়েছেন।

আজ বিকেলে মমিনুল হক সাঈদ হকি ফেডারেশনে নিজের দায়িত্ব বুঝে নেবেন বলেও জানা গেছে। অসুস্থতার কারণে দেশের বাইরে ছিলেন দাবি করে তিনি পদ ফিরে পেয়েছেন।

২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে গ্রেপ্তারের মধ্য দিয়ে দেশে ক্যাসিনোবিরোধী অভিযান শুরু হয়। ওই অভিযানে যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণ শাখার যুবলীগের সভাপতি নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ও তার সহযোগী এনামুল হক আরমান, বিতর্কিত ঠিকাদার জি কে শামীমসহ মোট ১৩ জন গ্রেপ্তার হন। তখন দেশ ছেড়ে পালিয়ে যান মমিনুল হক সাঈদ। এরপর তিনি ‘ক্যাসিনো সাঈদ’ হিসেবে পরিচিতি পান।

মমিনুল হক সাঈদ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। ২০১৯ সালের অক্টোবরে তাকে এ পদ থেকে অপসারণ করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

মমিনুল হক সাঈদ গত তিন বছর দুবাই, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে অবস্থান করেন। সর্বশেষ তিনি মাস্কটে ছিলেন বলে জানা গেছে। বিদেশে থাকায় তিনি আদালতে আত্মসমর্পণও করেননি। আদালত থেকে জামিন না নেওয়ায় আইনত এখনো তিনি ‘পলাতক’।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান