ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে লিটন

news-image

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস গড়ে প্রশংসায় ভাসছেন বাংলাদেশের ক্রিকেটাররা। ব্যাটে বলে দারুণ পারফরম্যান্সে প্রথমবার কিউইদের বিপক্ষে টেস্ট জয়ের স্বাদ পেয়েছে টাইগাররা। দারুণ এক সিরিজ কাটানোর পুরস্কারও পাচ্ছেন লিটন দাস, এবাদত হোসেনরা। আইসিসির সর্বশেষ প্রকাশিত টেস্ট র‌্যাংকিংয়ে ক্যারিয়ার সেরা উন্নতি হয়েছে লিটনের।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে আয়োজিত এই দুই ম্যাচের সিরিজে ১৯৬ রান করে লিটন। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহ এই ব্যাটার আইসিসির ব্যাটসম্যান তালিকায় ১৭ ধাপ এগিয়ে ১৫তম স্থানে উঠে এসেছেন। টাইগার অধিনায়ক মুমিনুল হক ৮ ধাপ এগিয়ে আছেন ৩৭ নম্বরে। ব্যাটিংয়ে ওয়ানডে ডাউনে এসে উল্লেখযোগ্য অবদান রেখে নাজমুল হোসেন শান্ত ২১ ধাপ এগিয়ে ৮৮তম স্থানেই। প্রথম টেস্টে ৬৪ রানের ঝকঝকে ইনিংস ছিল তার, মোট রান ১১৪।

প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিয়ে ঐতিহাসিক জয়ে অবদান রাখেন বাংলাদেশের ফাস্ট বোলার এবাদত। এই ২৮ বছর বয়সী ডানহাতি বোলার সিরিজে মোট ৯ উইকেট নিয়ে ১৭ ধাপ এগিয়ে ৮৮তম স্থানে। আরেক বাংলাদেশি পেসার শরিফুল ইসলাম ৩৪ ধাপ এগিয়ে আছেন ১০৪ নম্বরে।

কিউই ফাস্ট বোলার কাইল জেমিসন আট ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা তিন নম্বরে। ক্রাইস্টচার্চে ছয়টিসহ ৮ উইকেট নিয়ে সিরিজ শেষ করে ছয় ধাপ এগিয়েছেন ২৭ বছর বয়সী বোলার। নিউ জিল্যান্ডের পঞ্চম বোলার হিসেবে ৮২৫ রেটিং পয়েন্ট ছুঁলেন জেমিসন। তার আগে রিচার্ড হ্যাজলি, নিল ওয়াগনার, টিম সাউদি ও ট্রেন্ট বোল্টের ছিল এই অর্জন।

সাপ্তাহিক হালনাগাদ হওয়া র‌্যাংকিংয়ে তিন ধাপ এগিয়ে ১২তম স্থানে কিউই পেসার ট্রেন্ট বোল্ট। ক্রাইস্টচার্চে ক্যারিয়ারের ৩০০ উইকেটের মাইলফলক ছোঁয়া এই পেসার সিরিজে নেন ৯ উইকেট। নিউ জিল্যান্ডের ব্যাটসম্যানদের মধ্যে অধিনায়ক টম ল্যাথাম দুই ধাপ এগিয়ে ১১তম স্থানে। সিরিজে ডাবল সেঞ্চুরিসহ ২৬৭ রান করেন তিনি। দুটি সেঞ্চুরিসহ ডেভন কনওয়ে মোট ২৪৪ রান করে ১৮ ধাপ এগিয়ে ২৯ নম্বরে। মাত্র পঞ্চম টেস্ট খেললেন এই ব্যাটার। আর ২৮তম স্থানে থেকে ক্যারিয়ারের ইতি টানলেন রস টেইলর।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার