ক্যারিয়ারই শেষ হয়ে যেতে পারতো মেসির

news-image

স্পোর্টস ডেস্ক : শুক্রবার ভোরে কোপা আমেরিকার শিরোপা জেতার পর প্রথমবারের মতো জাতীয় দলের জার্সিতে খেলতে নেমেছিলেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। কিন্তু বিপজ্জনক এক ট্যাকলের কারণে এই ম্যাচটিই হয়ে যেতে পারতো মেসির ক্যারিয়ারের শেষ ম্যাচ। অল্পের জন্য বড়সড় ইনজুরির হাত থেকে বেঁচে গেছেন তিনি।

ভেনেজুয়েলার মাঠে খেলতে গিয়ে ম্যাচটিতে ৩-১ গোলে জিতেছে আর্জেন্টিনা। দলের পক্ষে গোল তিনটি করেছেন লাউতারো মার্টিনেজ, হোয়াকিন কোররেয়া ও অ্যাঞ্জেল কোররেয়া। তবে আলবিসেলেস্তেরা গোলের খাতা খোলার আগেই দশজনের দলে পরিণত হয়েছিল ভেনেজুয়েলা।

ঘটনা ম্যাচের ২৯তম মিনিটের। সাজানো গোছানো আক্রমণে সতীর্থদের নিয়ে ডি-বক্সে ঢোকার মুখে ছিলেন মেসি। আলতো টোকায় তিনি বল বাড়িয়ে দেন রদ্রিগো ডি পলের দিকে। কিন্তু তবুও তার দিকে ক্ষিপ্র গতিতে ছুটে এসে ঠিক হাঁটু বরাবর লাথি মেরে বসেন ভেনেজুয়েলার ডিফেন্ডার আদ্রিয়ান মার্টিনেজ।

মাত্র চার মিনিট আগেই আরেক ডিফেন্ডার জোসেফ ভেলাজকুয়েজের জায়গায় নামানো হয়েছিল আদ্রিয়ান মার্টিনেজকে। কিন্তু ৪ মিনিটের মাথায়ই ম্যাচের সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনাটির জন্ম দেন তিনি। আদ্রিয়ানের লাথি খেয়ে অনেকটা বেঁকে যায় মেসির পা, মাটিতে গড়াগড়ি খেতে থাকেন তিনি।

ডাগআউট থেকে ছুটে আসে আর্জেন্টিনার মেডিকেল টিম। বেশ কিছুক্ষণ ধরে চলে মেসির প্রাথমিক চিকিৎসা। কয়েক মিনিট পর নিজের পায়ে উঠে দাঁড়ান আর্জেন্টাইন অধিনায়ক। কিন্তু আদ্রিয়ানের লাথিটা ঠিক যেখানে লেগেছে, সেই জায়গায় একই ধরনের ট্যাকলের কারণে ক্যারিয়ার ঝুঁকির মুখে পড়েছে অনেক খেলোয়াড়ের।

এই বিপজ্জনক ট্যাকলে রেফারি প্রথমে শুধু ফাউলের বাঁশি বাজান। তবে ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) তার দৃষ্টি আকর্ষণ করেন। ভিএআরের রিপ্লেতে দেখা যায়, ডি-বক্সের ঠিক বাইরে করা মার্টিনেজের ফাউলটি ছিল বেশ ভয়াবহ। তাই সরাসরি লাল কার্ড দেখানো হয় মার্টিনেজকে, দশজনের দলে পরিণত হয় স্বাগতিকরা।

ম্যাচ চলাকালীন সময়েই আদ্রিয়ানের এই বাজে ফাউলের কড়া সমালোচনা শুরু হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই ফাউলের ছবি ও ভিডিও আপলোড করে ভেনেজুয়েলার ডিফেন্ডারের ওপর রাগ ঝারতে থাকেন মেসির ভক্ত-সমর্থকরা। তবে মেসির বড় কিছু না হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেন সবাই।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান