ক্যাম্পাস ছাড়লেন আন্দোলনকারীরা, নতুন কর্মসূচি জানানো হবে

news-image

ঢাবি প্রতিবেদক : পরবর্তী কর্মসূচি ঘোষণা ছাড়াই আজকের মতো আন্দোলন স্থগিত করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ছেড়েছেন কোটাবিরোধী আন্দোলনকারীরা।

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার ভিসি চত্বর থেকে আপাতত আন্দোলন স্থগিতের ঘোষণা দেন কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়কারী হাসনাত আব্দুল্লাহ।

তিনি বলেন, আজকের মতো এখানে আন্দোলন স্থগিত ঘোষণা করছি। আমরা আলোচনা করে পরবর্তী কর্মসূচির সিদ্ধান্ত নেব। সেটি পরে আপনাদের জানিয়ে দেওয়া হবে।

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরের একদিকে দাঁড়ানো পুলিশ সদস্যদের উদ্দেশ্য করে উত্তেজনাপূর্ণ কথা বলছিলেন শিক্ষার্থীরা। এ সময় তারা পুলিশকে লাঠিপেটা না করে সরাসরি গুলি করতেও বলেন। এ অবস্থায় পুনরায় সংঘর্ষ এড়াতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা প্রেস ব্রিফিং করে আজকের মতো কর্মসূচি স্থগিত ঘোষণা করেন।

এক বিক্ষোভকারী শিক্ষার্থী পুলিশের উদ্দেশ্যে বলেন, আপনারা নির্লজ্জের মতো দাঁড়িয়ে আছেন। টাকা খেয়ে চাকরি পেয়ে এখন ছাত্রলীগের আদেশ পালন করছেন। তাদেরকে রক্ষা করে আমাদের ওপর হামলার জন্য অপেক্ষা করছেন। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই— যদি মারতেই চান সরাসরি গুলি করে মেরে ফেলুন। লাঠিপেটা করবেন না, আঘাত সইতে পারব না। জীবনের প্রথম কাউকে মারার জন্য লাঠি হাতে নিয়েছি। নিজের ভাইদের রক্তের প্রতিশোধ নিতে এসেছি।

এর আগে বিশ্ববিদ্যালয় এলাকার পরমাণু শক্তি কেন্দ্রের সামনে অবস্থান নিয়েছিল প্রায় দুই শতাধিক পুলিশ। সেখান থেকে তাদের সরিয়ে উপাচার্যের বাসভবনের সামনে নিয়ে আসা হয়।

এদিকে সন্ধ্যার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন। এরপর বুয়েট শিক্ষার্থীরা দুই দফায় মিছিল নিয়ে সেখানে অবস্থান নেন। পরে রাত পৌনে ৮টার দিকে সেখান থেকে ফুলার রোড হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের উদ্দেশ্যে রওনা হন কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান