ক্যাম্পাসে ফিরেছেন ঢাবির সেই শিক্ষার্থীরা

news-image

নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জে ঘুরতে গিয়ে প্রবল বন্যায় চারদিন আটকে থাকার পর অবশেষে ফিরে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সেই ২১ শিক্ষার্থী। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) সেনাবাহিনীর তত্ত্বাবধানে তাদেরকে পৌঁছে দেওয়া হয়। এ সময় সহপাঠীরা তাদেরকে গ্রহণ করে নেন।

এর আগে রোববার বিকেল সাড়ে ৫টায় সেনাবাহিনীর তিন সদস্যের তত্ত্বাবধানে সংস্থার নিজস্ব মিনিবাসে (কোস্টার) তারা ঢাকার উদ্দেশে রওনা হন।

গত ১৪ জুন পরীক্ষা শেষে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর ভ্রমণে যান ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২১ শিক্ষার্থী। ১৬ জুন সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির অবনতি ঘটলে তারা কোনোমতে সুনামগঞ্জ শহরের পানসী রেস্টুরেন্টে আশ্রয় নেন। পরে সেখান থেকে সুনামগঞ্জ জেলা প্রশাসন তাদের উদ্ধার করে জেলা পুলিশ লাইন্সে নিয়ে যায়।

এরপর ১৭ জুন দুপুর আড়াইটার দিকে জেলা প্রশাসন ‘কপোতাক্ষ-অনির্বাণ ট্যুরিস্ট বোট’ নামের একটি নৌযানে করে তাদেরসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীকে সেখান থেকে সিলেটের উদ্দেশে পাঠানো হয়। রওনা হওয়ার পর রাত সাড়ে ৮টার দিকে প্রবল স্রোত এবং বৃষ্টিতে যান্ত্রিক ত্রুটির কারণে নৌযানটি সুনামগঞ্জের দোয়ারাবাজার সংলগ্ন সুরমার চরে আটকে যায়। পরে নৌযানটি ছাতক ফেরিঘাটে নোঙর করতে সক্ষম হয়৷

সেখান থেকে রোববার সকালে শিক্ষার্থীদের উদ্ধার করে সেনাবাহিনী। পরে দুপুরের দিকে সেনাবাহিনীর উদ্ধার বোটে করে সিলেট ক্যান্টনমেন্টে পৌঁছান তারা। সেখানে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ছিল। তারপর সেনাবাহিনীর তত্ত্বাবধানে বিকেলে ঢাকার উদ্দেশে রওনা হন ঢাবির শিক্ষার্থীরা।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান