ক্যান্সারে আক্রান্ত বিএনপি

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপিকে ক্যান্সারে আক্রান্ত বলে অভিহিত করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। শুক্রবার দিনাজপুরের বিরল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বিএনপি ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছে। বিএনপির এখন উচিত চিকিৎসার জন্য সরকারের কাছে আবেদন করা। আমরা সেই রাজনৈতিক ক্যান্সার চিকিৎসা মোকাবিলা করতে পারব।

প্রতিমন্ত্রী বলেন, দেশ এগিয়ে যাক, দেশের মানুষ ভালো থাক, দেশের অর্থনীতি ভালো থাক, দেশের মানুষ সাহসিকতার সঙ্গে প্রত্যেকটা চ্যালেঞ্জ মোকাবিলা করুক, এটা বিএনপি চায় না। তারা আছে দণ্ডিত ও অসুস্থ খালেদা জিয়া এবং পলাতক তারেককে নিয়ে। এটা তাদের রাজনীতি। ১৮ কোটি মানুষ গর্তে চলে যাক, তাদের কিছু যায় আসে না।

তিনি বলেন, ১৯৭৫’র পর খুনিরা দেশকে অমানবিক রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচক্ষণতার সঙ্গে দেশকে মানবিক রাষ্ট্রে পরিণত করেছেন। মানুষের মৌলিক সমস্যার সমাধান করেছেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, অন্যায়, অবিচার ও দুর্নীতির থাবা থেকে দেশকে ঘুরে দাঁড় করাতে সক্ষম হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৫০ বছরে বাংলাদেশ স্বল্পোন্নত থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে শেখ হাসিনার মতো যোগ্য নেতৃত্বের কারণে। তার নেতৃত্বে পৃথিবীতে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে, মর্যাদার জায়গায় গেছে। ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশের কাতারে পৌঁছে যাবে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার