ক্যানসার নিয়েই ক্রিকেট খেলেছেন এই তারকা খেলোয়াড়

news-image

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ড ক্রিকেটার স্যাম বিলিংস ক্যানসারের সঙ্গে লড়াই করেছেন। এই ব্যাটারের ত্বকে ক্যানসার বাসা বেধেছিল। তবে এখন তিনি এই রোগের থেকে বাকি ক্রিকেটারদের সতর্ক করতে চান। যেখানে গত বছর তাকে দুবার অস্ত্রোপচার করাতে হয়েছিল। গতকাল মঙ্গলবার বিলিংস সে কথা জানালেন। খবর বিবিসির।

বুকে বিলিংসের অস্ত্রোপচার করানো হয়। প্রথমবার তার ত্বকে ক্যানসার ধরা পড়ে কাউন্টি দল কেন্টের হয়ে খেলার সময়।
এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিলিংস বলেন, ‘আমার ত্বকের ০.৬ মিলিমিটার ভিতরে ক্যানসার ছিল। ০.৭ মিলিমিটারে পৌঁছে গেলে কঠিন হয়ে যেত। খুব কাছেই পৌঁছে গিয়েছিল। আমি যদি সেবার চিকিৎসক না দেখিয়ে বৈঠকে চলে যেতাম, তা হলে আরও ছমাস পর ধরা পড়ত। সেটা হলে বড় ক্ষতি হয়ে যেত।’

ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ৩১ বছর বয়সী বিলিংস তিনটি টেস্ট, ২৮টি এক দিনের ম্যাচ ও ৩৭টি টি-টোয়েন্টি খেলেছেন। বর্তমানে কাউন্টি ক্রিকেট খেলতে ব্যস্ত তিনি।

তবে এই রোগ তাকে আরও পরিণত করেছে, এমনটাই মত ইংল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটারের। বিলিংস বলেন, ‘আমি এখন অনেক সহজে সিদ্ধান্ত নিতে পারি। আমি কী চাই সেটা বুঝতে পারি। কোনো রকম দোটানা থাকে না মনে।’

সতীর্থ ক্রিকেটারদের সচেতন করে বিলিংস বলেন, ‘আমি শুধু আন্তর্জাতিক ক্রিকেটারদের কথা বলছি না। যারা ক্লাব ক্রিকেট খেলে, খেলা দেখে, সবাইকেই বলছি। লর্ডসে রোদের মধ্যে ক্রিকেট খেললাম, তখন ২৫ ডিগ্রি সেলসিয়াস। ১৮ ডিগ্রিতেই যেখানে ত্বক পুড়ে যেতে পারে। আমরা সানস্ক্রিন লাগাই। কিন্তু সেটা যথেষ্ট নয়। সকলকে একসঙ্গে কাজ করতে হবে। নিজেদের সুরক্ষা করতে হবে। সব দেশে সমান ভাবে এই নিয়ে শিক্ষাও দেওয়া হয় না।’

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার