ক্যানসার আক্রান্ত অভিনেত্রীর পাশে ফারহান

news-image

ছোট পর্দার অন্যতম জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান। ব্যক্তিজীবনে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মাঝেমধ্যেই প্রশংসিত হন তিনি। উদার তারকা হিসেবে ভক্তদের মাঝে পরিচিত এই অভিনেতা। এবার ক্যানসার আক্রান্ত শিল্পীকে আর্থিক সহায়তা করেছেন ফারহান।

গত দু’বছর ধরে জরায়ু মুখের ক্যানসারে আক্রান্ত ছোটপর্দার পরিচিত অভিনেত্রী আফরোজা হোসেন। দেশে চিকিৎসা নিচ্ছেন তিনি। তবে উন্নত চিকিৎসার জন্য ভারতে নেওয়া হয়েছে অভিনেত্রীকে। চিকিৎসক জানিয়েছেন, তার ক্যানসার নিয়ন্ত্রণে থাকলেও মেরুদণ্ডের নার্ভের জরুরি অপারেশন প্রয়োজন। কিন্তু আর্থিক সংকটের কারণে চিকিৎসার ব্যয়ভার বহন করতে পারছেন না আফরোজা। এমন অবস্থায় তার পাশে দাঁড়ালেন ফারহান। অভিনেত্রীর চিকিৎসার জন্য নগদ ২ লাখ টাকা দিয়েছেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন আরেক জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠু্। পোস্টে জানান, ফারহানের সঙ্গে শুটিং চলাকালীন আফরোজার অসুস্থতার কথা বলেন তিনি। এতে আগেবপ্রবণ হয়ে পড়েন ফারহান। কিছুক্ষণের মধ্যেই ২ লাখ টাকা ক্যাশ দিয়ে দেন এই অভিনেতা।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার