কোহলির ইশারায় ‘নো বল’ দেন আম্পায়ার, অভিযোগ পাকিস্তানিদের

news-image

স্পোর্টস ডেস্ক : শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে ৪ উইকেটে হরিয়েছে ভারত। বিরাট কোহলির অতিমানবীয় ইনিংসে ভর করেই টি-টোয়েন্টি বিশ্বকাপে এই জয় পায় টিম ইন্ডিয়া। তবে মেলবোর্নের এই ম্যাচে একটি নো বল’কে কেন্দ্র করে বিতর্ক লেগেই রয়েছে। সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররাও।

১৬০ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা ভারত ইনিংসের শেষ ওভারের খেলা চলছে। তবে পাকিস্তান স্পিনার মোহম্মদ নওয়াজ়ের চতুর্থ বল কোহলির কোমরসমান উচ্চতায় উঠে যায়। ডিপ স্কয়ার লেগের ওপর দিয়ে ছক্কা হাঁকান কোহলি। এরপরেই আম্পায়ারকে ঘিরে ধরেন পাকিস্তানের ক্রিকেটাররা। তাঁদের দাবি, ওটা নো বল ছিল না। কিন্তু আম্পায়াররা তাদের সিদ্ধান্তে অনড় থাকেন।

ম্যাচ শেষে আম্পায়ারের সমালোচনা করেছেন দেশটি সাবেক তারকা ক্রিকেটার ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিসের মতো ফাস্ট বোলাররা।

আকরাম বলেন, ‘বলটা ক্রমশ নীচু হয়ে যাচ্ছিল। খালি চোখে দেখে কখনোই তা নো বল মনে হয়নি। ব্যাটে লাগার আগেই বলটা অনেক নীচু হয়ে গিয়েছিল। যে কোনো ব্যাটারই নো বলের দাবি জানাবে। কোহলির কোনো দোষ ছিল না। কিন্তু এত বড় ম্যাচে যেখানে প্রযুক্তি রয়েছে, তা হলে সেটা ব্যবহার করা হোক। কেন ম্যাচটাকে উত্তপ্ত হতে দেওয়া হল?’

ওয়াকার বলেন, আম্পায়াদের সিদ্ধান্ত নিতে দেরি হওয়ার কারণেই ম্যাচ উত্তপ্ত হয়ে উঠেছিল। বল কোমরসমান উচ্চতায় থাকলে স্কয়ার লেগ আম্পায়ারের প্রথম কাজই হচ্ছে হাত তুলে নো বলের ইঙ্গিত দেওয়া। উনি (মারাইস ইরাসমাস) অভিজ্ঞ আম্পায়ার। সরাসরি নিজের প্রতিক্রিয়া জানাতে পারতেন। তা না করে তিনি রিপ্লে দেখে এবং কোহলি বলার পর নো বল দিলেন। নো বল ছিল কি না সেই বিতর্কে যেতে চাই না। কিন্তু আম্পায়ারের উচিত ছিল তখনই সিদ্ধান্ত নেওয়া।’

এদিকে সাবেক অলরাউন্ডার শোয়েব মালিক বলেন, ‘তৃতীয় আম্পায়ারের মতো বিকল্প হাতের সামনেই ছিল। সেটা আগে নেওয়া হল না কেন? এ ধরনের উত্তেজক ম্যাচে সিদ্ধান্ত নিতে দেরি করা উচিত হয়নি। যে কেউ ভুল করতে পারে। কিন্তু আগে তো তৃতীয় আম্পায়ারের সঙ্গে কথা বলা দরকার।’

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান