কোহলিকে সরিয়ে রোহিতকে অধিনায়ক করার কারণ জানালেন সৌরভ

news-image

স্পোর্টস ডেস্ক : ভারতের টি-টোয়েন্টি দলের নেতৃত্ব থেকে নিজেই সরে গিয়েছিলেন বিরাট কোহলি। কিন্তু ওয়ানডের নেতৃত্ব থেকে তাকে সরিয়ে দিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। দুই ফরম্যাটেই এখন ভারতের নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। কোহলিকে সরিয়ে দেওয়ার কারণ জানালেন বিসিসিআই এর সভাপতি সৌরভ গাঙ্গুলি। তিনি জানিয়েছেন, টি-টোয়েন্টি থেকে সরে না দাঁড়াতে কোহলিকে অনুরোধ করেছিলো তার বোর্ড। কিন্তু সেই অনুরোধ না রেখে নিজের সিদ্ধান্তে অটল ছিলেন তিনি।

ভারতের সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) দেওয়া এক সাক্ষাতকারে কোহলির অধিনায়কত্ব নিয়ে কথা বলেছেন সৌরভ। তিনি জানিয়েছেন, নির্বাচকরা সাদা বলের ক্রিকেটে দুইজন অধিনায়ক রাখতে চান না। যার কারণেই একদিনের ক্রিকেটের নেতৃত্ব থেকেও কোহলিকে সরিয়ে নেয় বিসিসিআই।

বিশ্বকাপের আগেই টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কোহলি। তার নেতৃত্বে ভারতের বহু অর্জন থাকলেও আইসিসির ইভেন্টগুলোতে কোনো সাফল্য পাননি তিনি।

কী কারণে কোহলিকে সরিয়ে নেওয়া হলো তা নিয়ে সৌরভ বলেন, ‘বিসিসিআই এবং নির্বাচকদের আলোচনার পরই এসেছে এই সিদ্ধান্ত। বিষয়টা হচ্ছে, বিসিসিআই টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার সময়ই কোহলিকে অনুরোধ করেছিল সে যেন সেটা না করে। কিন্তু কোহলি শোনেনি। তখনই নির্বাচকরা ঠিক করে ফেলেন, সাদা বলের দুই ফরম্যাটে দুইজন অধিনায়ক রাখা হবে না।’

দুই ফরম্যাট থেকে ভারতের অধিনায়কত্ব হারানোর পর টেস্টেও হারানোর গুঞ্জন ছিল কোহলির। তবে সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে সৌরভ জানিয়েছেন, সেটা হচ্ছে না। তিনি আরও বলেন, ‘আমরা এটা সিদ্ধান্ত নিয়েছি যে টেস্টে আমাদের অধিনায়ক থাকবে কোহলি, আর ওয়ানডেতে রোহিত। এ বিষয়ে ব্যক্তিগতভাবে কোহলির সঙ্গে কথা হয়েছে, প্রধান নির্বাচকও তার সঙ্গে কথা বলেছেন এ বিষয়ে।’

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান