কোলেস্টেরল কমানোর ঘরোয়া উপায়

news-image

স্বাস্থ্য ডেস্ক : হৃদরোগের অন্যতম কারণ উচ্চ মাত্রার কোলেস্টেরল। একারণে বিশেষজ্ঞরা সবসময় কোলেষ্টেরল নিয়ন্ত্রণে রাখার পারামর্শ দেন। উচ্চ মাত্রার এবং খারাপ কোলেস্টেরল হৃদরোগের ঝুঁকি বাড়ায়। তবে নিয়ম মেনে চললে এটা প্রতিরোধ করা সম্ভব।

প্রতিদিনের খাদ্যতালিকা শরীর সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুষম খাদ্য তালিকা, নিয়মিত ব্যায়াম, সঠিক ওজন , সর্বোপরি স্বাস্থ্যকর জীবনযাপন খারাপ কোলেস্টেরল প্রতিরোধ করে।

ঘরোয়াভাবে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করার কিছু উপায় রয়েছে।

রসুন কোলেস্টেরল কমানোর জন্য দারুন কার্যকরী। এতে থাকা অ্যামিনো এসিড, ভিটামিন, খনিজসহ নানা উপাদান থাকে। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই রসুন খারাপ কোলেষ্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। এছাড়া উচ্চ রক্তচাপ কমাতেও রসুন দারুনভাবে সহায়তা করে। প্রতিদিন এক কোয়া রসুনের সঙ্গে লবঙ্গ মিশিয়ে খেলে কোলেষ্টেরলের মাত্রা ৯ ভাগ কমে যায়।

পানির পরে গ্রিণ টি তে সবচেয়ে বেশি পলিফেনল থাকে। যা মানবদেহের জন্য খুবই উপকারী। গ্রি টি তে থাকা পলিফেনল শুধু খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায় না, বরং ভালো কোলেষ্টেরলের মাত্রাও বাড়ায়। গবেষণায় দেখা গিয়েছে, যারা প্রতিদিন গ্রিণ টি পান করেন তাদের শরীরে কোলেস্টেরলের মাত্রা যারা করেন না তাদের চেয়ে অনেক কম হয়।

প্রাচীনকাল থেকে মেথি বিভিন্ন ভেষজ চিকিৎসায় ব্যবহৃত হয়। মেথির বীজে প্রচুর পরিমানে ভিটামিন এ থাকে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট প্রাকৃতিকভাবে অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে। মেথির বীজ কোলেস্টেরল কমাতে সাহায্য করে এবং এতে থাকা ফাইবার লিভার ভালো রাখতে কার্যকরী ভূমিকা রাখে।

আমলকিতে প্রচুর পরিমানে ভিটামিন সি, খনিজ এবং অ্যামিনো এসিড থাকে। নানা ধরনের অসুখ সারাতে এটি ভেষজ চিকিৎসায় ব্যবহৃত হয়। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, আমলকি কোলেষ্টেরলের মাত্রা কমায়। এজন্য প্রতিদিন এক থেকে দুইটি আমলকি খাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার