কোরিয়ান সিনেমায় দেখা যাবে বাঙালি নায়িকাকে

news-image

বিনোদন ডেস্ক : কোরিয়ান সিনেমা বিশ্ববাজারে শক্ত অবস্থান তৈরি করে নিয়েছে। অস্কার থেকে শুরু করে বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কারের পাশাপাশি দর্শকের কাছেও দক্ষিণ কোরিয়ার সিনেমার জনপ্রিয়তা প্রথম সারিতে। সেই কোরিয়ান সিনেমাতেই পা রাখছেন কলকাতার তরুণ অভিনেত্রী এনা সাহা।

তার শুরুটা করেছিলেন টিভি সিরিয়াল দিয়ে। এরপর বড় পর্দায় এসে নিজের অবস্থান পোক্ত করেন। শুধু তাই নয়, এই অল্প বয়সে প্রযোজক হিসেবেও কাজ শুরু করেছেন তিনি। এবার এনার পদযাত্রা কোরিয়ার উদ্দেশ্যে।

জানা গেছে, এই সিনেমার প্রযোজক জ্যাকি চ্যানের সহকারী ইয়াং জান জিং। বিশ্বখ্যাত তারকা জ্যাকি চ্যানকেও দেখা যেতে পারে এতে। যদিও সেটা এখনো চূড়ান্ত হয়নি। এই সিনেমার প্রেক্ষাপট বেশ পুরনো। এতে এনা সাহাকে একজন ভারতীয় রানির ভূমিকায় দেখা যাবে। তার বিপরীতে থাকবেন কোরিয়ার দুই জনপ্রিয় নায়ক।

সিনেমাটির ৬০ শতাংশ শুটিং হবে কোরিয়ায় এবং বাকি ৪০ শতাংশ ভারতে। এনা যেহেতু ভারতীয় রানির চরিত্রে থাকছেন, তাই তার সংলাপের অনেকটা জুড়ে থাকবে হিন্দি। বাকিটা করা হবে ডাবিং। আগামী ফেব্রুয়ারিতেই সিনেমাটির শুটিং শুরু হবে।

এদিকে এনা সাহা এখন ব্যস্ত রয়েছেন ‘মাস্টার মশাই আপনি কিচ্ছু দেখেননি’ সিনেমার কাজে। এটি নির্মাণ করছেন শিলাদিত্য মৌলিক। এছাড়া তিনি অভিনয় করছেন পাভেল পরিচালিত ‘ডাক্তার কাকু’ সিনেমায়। যেখানে বাবা-ছেলের ভূমিকায় থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋদ্ধি সেন। তাদের সঙ্গী হচ্ছেন এনা।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার