কোরআন পড়ে রমজানের শেষ দিনগুলো কাটাচ্ছেন গাজার বাস্তুচ্যুতরা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : দখলদার ইসরায়েলের বর্বর বিমান হামলায় বাস্তুচ্যুত হয়ে পড়েছেন গাজা উপত্যকার প্রায় সব বাসিন্দা। তাদের বেশিরভাগ আশ্রয় নিয়েছেন রাফাহতে। বর্তমানে রাফাহতে প্রায় ১৩ লাখ মানুষ রয়েছে। এছাড়া অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে ছিটিয়ে আছেন অনেকে।

শনিবার (৬ এপ্রিল) তুরস্কের বার্তাসংস্থা আনাদোলো নিউজ গাজার দেঈর এল-বালাহর সাধারণ মানুষের কয়েকটি ছবি প্রকাশ করেছে। যেগুলোতে দেখা যাচ্ছে, পবিত্র রমজান মাসের শেষ দিনগুলোতে কোরআন পড়ে সময় কাটাচ্ছেন বাস্তুচ্যুত মানুষ।

একটি ছবিতে দেখা যাচ্ছে তাঁবুর পাশে বসে কোরআন পড়ছেন এক তরুণী। আরেকটি ছবিতে দেখা যাচ্ছে এক বৃদ্ধা কোরআনে হাত বুলিয়ে সেটি পড়ছেন। অপর একটি ছবিতে দেখা যাচ্ছে, পলিথিনের তৈরি তাঁবুর পাশে এক শিশুকে কোলে নিয়ে কোরআন পড়ছে এক কিশোরী।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। এরপর ওইদিন থেকেই গাজায় বর্বর হামলা চালানো শুরু করে ইসরায়েলি সেনারা।

তাদের হামলায় গাজায় এখন পর্যন্ত ৩৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৮০ হাজারের বেশি মানুষ।

ইসরায়েলি হামলায় বাড়িঘর ধসে পড়ায় বেশিরভাগ মানুষ এখন অস্থায়ী তাঁবুতে মানবেতর জীবনযাপন করছেন।

পবিত্র রমজান মাস শেষ প্রান্তে চলে আসার পর ঈদকে বরণ করতে বিশ্বের সব মুসল্লি প্রস্তুতি নেন। তবে গাজার সাধারণ মানুষের মধ্যে ঈদের আনন্দ নেই। কারণ ছোট্ট এ উপত্যকার বেশিরভাগ মানুষ অনাহারে দিন কাটাচ্ছেন।

 

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান