কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয়দের গুলি, বাংলাদেশি নিহত

news-image

নিজস্ব প্রতিবেদক : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্তে ভারতীয় নাগরিকদের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম লোকেশ রায় (৩৬)। তিনি কালাইরাগ গ্রামের বিষ্ণু রায়ের ছেলে।

আজ শনিবার বিকেল সোয়া পাঁচটার দিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সহযোগিতায় কালাইরাগ সীমান্তের ১২৫১ নম্বর পিলারের পাশে সাদা পাথর এলাকা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।

এর আগে গতকাল শুক্রবার দুপুরে শৈলেন চন্দ্র নামের আরেক বাংলাদেশি যুবক ভারতীয়দের ছোড়া ছররা গুলিতে আহত হয়ে বাংলাদেশের ভূমিতে ফেরত আসেন। তিনিও একই গ্রামের বাসিন্দা। শৈলেন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে শৈলেন ও লোকেশ কালাইরাগ সাদা পাথর সীমান্তে ভারতের অংশে চলে গিয়েছিলেন। পরে ওই এলাকার ভারতীয় নাগরিকেরা তাদের লক্ষ্য করে ছররা গুলি ছোড়েন। এ সময় শৈলেনের গায়ে কয়েকটি ছররা গুলি লাগে। পরে তিনি আহত অবস্থায় বাংলাদেশের ভেতরে চলে এলেও লোকেশ রায় বাড়িতে ফেরেননি।

আজ বিকেল সোয়া পাঁচটার দিকে বাংলাদেশ-ভারত সীমান্তের কালাইরাগ ১২৫১ নম্বর পিলারের পাশে লোকেশের গুলিবিদ্ধ লাশ পড়ে থাকার খবর পায় কোম্পানীগঞ্জ থানা-পুলিশ। পরে বিজিবি সদস্যদের সহায়তায় লোকেশের গুলিবিদ্ধ লাশ পিলারের প্রায় ১০ গজ অভ্যন্তরে বাংলাদেশের ভূমি থেকে উদ্ধার করা হয়।

লাশ উদ্ধারকাজে থাকা কোম্পানীগঞ্জ থানার এক পুলিশ সদস্য বলেন, তারা নিহত ব্যক্তির মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন। নিহত ব্যক্তির কোমরের নিচে ও যৌনাঙ্গে গুলির চিহ্ন রয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম বলেন, নিহত যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার