কোমর দুলিয়ে ঝড় তুললেন পারসা ইভানা

news-image

বিনোদন ডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা। বিশেষ করে ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটক দিয়ে ভক্ত-অনুরাগীদের মাঝে দারুণ খ্যাতি অর্জন করেছেন করেছেন তিনি। যখন যে চরিত্রই করেন তিনি সেটি ফুটিয়ে তোলেন দারুণ ভাবে।

এছাড়া ‘গুডবাজ’, ‘ব্যাডবাজ’সহ সাম্প্রতিক সময়ে অভিনেত্রীর আরও কিছু নাটক দর্শকের মন জয় করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় এ অভিনেত্রী। সম্প্রতি এক মিনিট ১৩ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেছেন।

যেখানে এ অভিনেত্রীকে নতুনভাবে আবিষ্কার করেছেন ভক্তরা। খোলা চুলে সাদা প্যান্ট আর কালো টপস কোমর দুলিয়ে ভক্ত-অনুরাগীদের মনে ঝড় তুলেছেন। ভিডিও শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘সন্দেহ হলে, শুধু নাচ।’

যেই ভিডিওটি প্রকাশের ২৩ ঘণ্টায় ২৫ লাখের মতো মানুষ দেখেছেন। একইসঙ্গে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন প্রায় দেড় লাখের বেশি মানুষ। যারা অধিকাংশই অভিনেত্রী নাচের প্রশংসা করেছেন।

এস এ রিমন নামে এক ভক্ত কমেন্ট বক্সে লিখেছেন, ‘আপনার অসাধারণ নাচ দেখতে খুব ভাল লাগলো, আপনার জন্য শুভকামনা রইল। আশা করি এখাবেই অভিনয় করে যাবেন ও আমাদের সুন্দর নাচ উপহার দিবেন।’

লাবিব নামে আরেক অনুরাগীর ভাষ্য, ‘অনেক সুন্দর আমার প্রিয় নায়িকা। দেশ যখন এত দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, তাহলে তুমি কেন পিছিয়ে থাকবে। তোমার সুন্দর নাচ।’

উল্লেখ্য, অভিনয়ের পারসা ইভানা একজন নৃত্যশিল্পীও। ‘চ্যানেল আই সেরা নাচিয়ে ২০১৪’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। তা অনেকেরই অজানা।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার