কোন শাড়ির যত্ন কীভাবে করবেন?

news-image

লাইফস্টাইল ডেস্ক : সব নারীর কাছে আছে বাহারি সব শাড়ি। বাঙালি নারীকে শাড়িতে যেমন মানায়, আর হয়তো কোনো পোশাকে তেমন সুন্দর দেখায় না! বিভিন্ন উৎসব অনুষ্ঠানে কমবেশি সব নারীই শাড়ি পড়েন।

আবার অনেকেই নিয়মিত অফিসেও পরে যান শাড়ি। অন্যান্য পোশাকের চেয়ে শাড়ির যত্ন ও সংরক্ষণের বিষয়ে সবারই সতর্ক হতে হয়। না হলে সামান্য ভুলেও পছন্দের শাড়িটি নষ্ট হতে পারে।

তবে কোন শাড়ির যত্ন ও সংরক্ষণ কীভাবে কীভাবে শাড়ির যত্ন করবেন তা জেনে নিন। তাহলে অনেক পুরোনো শাড়িও রাখতে পারবেন নতুনের মতোই।

>> সুতি ও লিনেনজাতীয় শাড়ি ধোয়ার সময় বিশেষ নজর দিতে হবে।

>> গুঁড়া সাবানের চেয়ে লিকুইড সাবান দিয়ে শাড়ি পরিষ্কার করুন।

>> সব সময় ছায়াঘেরা জায়গায় শাড়ি শুকাতে দিন। নাহলে রোদের তাপে রং নষ্ট হয়ে যেতে পারে।

>> সুতির শাড়ি ভালো করে ভাঁজ করে হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখুন। আর অবশ্যই একটি হ্যাঙ্গারে একটিই শাড়ি রাখুন।
প্লাস্টিকের হ্যাঙ্গার ব্যবহার করুন। লোহার বা স্টিলের হ্যাঙ্গার ব্যবহার করলে শাড়িতে দাগ ধরে যেতে পারে।

>> সুতির শাড়ি আয়রন করার প্রয়োজন হয়। শাড়ির উপর একটা কাপড় পেঁচিয়ে তারপর সঠিক তাপমাত্রায় আয়রন করে নিন।

>> আলমারিতে শাড়ি ভাঁজ করে রাখার পরিবর্তে হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখলে শাড়ি ভালো থাকবে।

>> কর্পূর বা ন্যাপথালিন কখনো শাড়ির ভেতরে রাখবেন না। কোনো ছোট কাপড়ে মুড়িয়ে তারপর রাখুন।

>> শাড়িতে সরাসরি কখনো বডি-স্প্রে বা পারফিউম ব্যবহার করবেন না। এতেও শড়িতে দাগ পড়ে যেতে পারে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান