কোন ব্যক্তি একাধিক ব্যাংকের পরিচালক থাকতে পারবে না

news-image

নিজস্ব প্রতিবেদক : এখন থেকে কোন ব্যক্তি একাধিক ব্যাংক, বীমা কোম্পানি বা ব্যাংকের সহযোগী কোন প্রতিষ্ঠানের পরিচালনার সাথে যুক্ত হতে পারবেন না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এ নির্দেশনায় বর্তমানে ব্যাংকের পরিচালকদের এমন কেউ দুই দায়িত্বে থাকলে তাকে ৩০ জুনের মধ্যে পদত্যাগ করে কেন্দ্রীয় ব্যাংককে জানাতে বলা হয়েছে।

নতুন এ সিদ্ধান্তের ফলে ব্যাংকের পরিচালনা পর্ষদের, নির্বাহী কমিটি, অডিট কমিটি ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যানরা ওই ব্যাংকের অধীনে সহযোগী বা অর্থায়ন করা কোনো কোম্পানির পরিচালনায় সম্পৃক্ত হতে পারবেন না। এমনকি ব্যাংকের পরিচালিত ফাউন্ডেশনের পরিচালনায়ও সম্পৃক্ত হতে পারবেন না তারা। বর্তমানে ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যদের দিয়ে তিনটি কমিটি গঠনের অনুমোদন রয়েছে বাংলাদেশ ব্যাংকের। এগুলো হলো- নির্বাহী কমিটি, অডিট কমিটি ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটি। এসব কমিটির চেয়ারম্যানদের আবার ব্যাংকের অন্যসব সহযোগী কোম্পানি পরিচালনায় যুক্ত থাকতে দেখা যায়।

 

এই সার্কুলারে চেয়ারম্যানদের আগামী ৩০ জুনের মধ্যে এবং সাবেক পরিচালকদের মধ্যে কেউ ব্যাংকের কোনো পদে নিযুক্ত হলে তাদের ৩১ জুলাইয়ের মধ্যে পদশুন্য করে বাংলাদেশ ব্যাংকে জানাতে বলা হয়েছে। ব্যাংক কোম্পানির পরিচালনা ও ব্যবস্থাপনায় শৃঙ্খলা নিশ্চিত করতে এমন উদ্যোগ নেয়া হয়েছে জানিয়ে সার্কুলারে বলা হয়েছে, পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বা পর্ষদ সদস্যগণের সমন্বয়ে গঠিত পর্ষদের সহায়ক কমিটি যথা – নির্বাহী কমিটি, অডিট কমিটি ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত কোনো ব্যক্তি উক্ত ব্যাংক-কোম্পানির সাবসিডিয়ারি কোম্পানি বা ব্যাংক কোম্পানির অর্থায়নে গঠিত ও পরিচালিত কোনো কোম্পানি/প্রতিষ্ঠান বা ফাউন্ডেশন এর পরিচালনা পর্ষদ বা গভর্নিং বডি, যে নামেই অভিহিত হোক না কেন, এর চেয়ারম্যান/পরিচালক/সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হতে পারবেন না।

সার্কুলারে একবার ব্যাংকের পরিচালক হওয়ার পর অন্য দায়িত্ব পালন প্রসঙ্গে বলা হয়েছে, ‘কোনো ব্যক্তি ব্যাংক-কোম্পানির শেয়ারহোল্ডার পরিচালক বা মনোনীত/প্রতিনিধি পরিচালক বা স্বতন্ত্র পরিচালক হিসেবে ন্যুনতম ১ বছর মেয়াদে দায়িত্ব পালন করলে উক্ত মেয়াদপূর্তি বা অবসর বা অব্যাহতির পর উক্ত ব্যক্তি কখনোই ঐ ব্যাংকের নিয়মিত বা চুক্তিভিত্তিক কোনো পদে নিয়োগ/নিযুক্ত হতে পারবেন না।’

সার্কুলারের পরবর্তী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় বিষয়টি বিষয়বস্তু উপস্থাপন করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেয়া হয়েছে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ২৩(১) (ক) ধারা অনুযায়ী, কোনো ব্যক্তি কোনো ব্যাংকের পরিচালক হলে একই সময়ে তিনি অন্য কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বা বিমা কোম্পানির পরিচালক থাকবেন না।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার