কোন কোন লক্ষণ দেখে বুঝবেন আপনার সঙ্গী প্রতারণা করছে?

news-image

 

লাইফস্টাইল ডেস্ক : ভালোলাগা , ভালোবাসা , প্রেম , সম্পর্ক , বিচ্ছেদ , হাসি , কান্না । এসব কিছুই আমাদের জীবনের অঙ্গ । কোনও কোনও মানুষ এসব কিছু সঠিক ভাবে পালন করেন। আবার এমন কিছু মানুষ আছে, যারা এর অপব্যবহার করে। তেমনই এক ধরণের মানুষ আছেন, যাঁরা অন্যের আবেগ নিয়ে খেলতে ভালোবাসে। বেশিরভাগ মানুষই বুঝতে পারেন না যে, তাঁর পিছনে তাঁর সঙ্গী তাঁকে প্রতারণা করছেন। তাঁর আবেগ নিয়ে খেলছেন। জেনে নিন এমন কিছু লক্ষণ , যা দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার সঙ্গী আপনার সঙ্গে প্রতারণা করছেন।

১) প্রাক্তনের সঙ্গে যোগাযোগ- আপনার মনে হতে পারে, তাঁরা দুজন শুধুমাত্র বন্ধু । হয়তো আপনার মনে হতে পারে, দুজন প্রাপ্তবয়ষ্ক মানুষ যোগাযোগ রাখতেই পারেন। তবে প্রাক্তনকে নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি মোটেই সুবিধের লক্ষণ নয়। তেমন যদি হয়, তাহলে সচেতন হোন। আবার অনেকক্ষেত্রে দুজন ভালো বন্ধু হতেই পারেন। চিন্তার কোনও কারণ নাও থাকতে পারে। তাই পরিস্থিতি বুঝে বিচার করুন।

২) অন্য মহিলা বা পুরুষের সঙ্গে সারাক্ষণ ফ্লার্টিং করা- অল্পবিস্তর ফ্লার্টিং করা ক্ষতিকর নয়। তবে আপনার সঙ্গী যদি সারাক্ষণ অন্য মহিলা কিংবা পুরুষের সঙ্গে ফ্লার্টিং করেন, তাহলে তা সত্যিই চিন্তার। এর থেকে এও বোঝা যেতে পারে যে, তিনি অন্য নারী কিংবা পুরুষে আসক্ত।

৩) সোশ্যাল মিডিয়ায় শুধুমাত্র মহিলা কিংবা পুরুষকে ফলো করা- ফ্লার্টিং করার মতোই আপনার সঙ্গী যদি সোশ্যাল মিডিয়ায় শুধুমাত্র মহিলা কিংবা পুরুষকে ফলো করতে থাকেন, তাহলে সচেতন হোন।

৪) আপনার সঙ্গী কি তাঁর বন্ধু মহলে আপনাদের সম্পর্কের কথা পরিস্কারভাবে জানিয়েছেন? যদি তেমনটা হয়ে থাকে, তাহলে চিন্তার কোনও কারণই নেই। আর যদি তেমনটা না হয়, তাহলে তেমন সম্পর্কে না থাকাটাই বুদ্ধিমানের কাজ। আপনাদের সম্পর্কের কথা যদি আপনার সঙ্গী তাঁর বন্ধুদের কাছে নাই বলতে পারেন, তাহলে সম্ভাবত তাঁর অন্য কোনও ভাবনা রয়েছে। তেমন সম্পর্ক থেকে বেরিয়ে আসাটাই ভালো।

সবশেষে মাথায় রাখবেন, যেকোনও পদক্ষেপ ভালো করে ঠান্ডা মাথায় ভেবে চিন্তে তবেই নেবেন

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার