কোনো কিছুই আর গোপন রাখব না: বুবলী

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকাই সিনেমার অভিনয় শিল্পীদের নিয়ে আলোচনা-সমালোচনা যেন থামছেই না। আজ একজনকে নিয়ে তো কাল আরেকজনকে নিয়ে আলোচনা! এমনটাই চলছে বেশ কিছুদিন ধরে। ক’দিন ধরে চিত্রনায়িকা পরীমনি, শরিফুল রাজ আর বিদ্যা সিনহা মিমকে নিয়ে শোবিজপাড়া উত্তাল। এখন আবার এর সঙ্গে যোগ হয়েছে চিত্রনায়িকা শবনম বুবলী-অপু বিশ্বাসের নামটিও। স্বাভাবিকভাবেই এ দুই নায়িকার সঙ্গে উচ্চারিত হচ্ছে ঢালিউড কিং শাকিব খানের নামও।

সম্প্রতি ‘ডায়মন্ডের নাকফুল’কে কেন্দ্র করে বাক্‌যুদ্ধে মেতেছেন অপু-ববুলী। যা বুবলীর জন্মদিনে উপহার হিসেবে ‘স্বামী’ শাকিব খানের পক্ষ থেকে পেয়েছেন বলে দাবি করেছেন। তবে বিষয়টি অস্বীকার করেছেন শাকিব। শুধু তাই নয়, এক সাক্ষাৎকারে শাকিব দাবি করেছেন, অপু-বুবলী এখন তার জীবনে অতীত।

এর আগে বুবলীর নাকফুল উপহার পাওয়া সংবাদটি প্রকাশ্যে আসার পর তাকে খোঁচা দেন অপু। নাকফুল ও সমসাময়িক ইস্যুতে দৈনিক আমাদের সময় অনলাইন’র পক্ষ থেকে বুবলীকে কল করা হলে তিনি বলেন, ‘আমি এখন শুটিংয়ে আছি। কাজ শেষ করে পরে কথা বলি।’

আপনাদের চলমান ইস্যুতে নিয়ে কিছু একটা বলুন…, উত্তরে বুবলী বলেন, ‘এখন যেসব কথা চলছে বা হচ্ছে, কোনো কিছুই আর গোপন রাখব না। এভাবে একের পর এক মন্তব্য আর মেনে নেওয়া যায় না। আমি সবকিছু ঠিক রাখার কম চেষ্টা করিনি। যখন তার (শাকিব খান) সঙ্গে যোগাযোগ থাকে তখন এক রকম আবার একটু দূরে গেলেই অন্যরকম। কিন্তু বর্তমানে যেসব বিষয় নিয়ে এত আলোচনা-সমালোচনা হচ্ছে, তা আর আগলে রাখার মতো না। খুব শিগগিরই এগুলো প্রকাশ্যে আনব। একটু অপেক্ষা করেন। সংবাদ সম্মেলন করে সব বিষয় পরিস্কার করব। আর আপনাদের সব কথার উত্তর দেব।’

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার