কোথায় তাণ্ডব চালাবে ঘূর্ণিঝড় ‘মোচা’

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বঙ্গোপসাগরে ‘মোচা’ ঘূর্ণিঝড় সৃষ্টির শঙ্কা রয়েছে। এটি বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের কিছু জায়গায় আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে। আবার ভারতের পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, তামিলনাড়ু নাকি অন্ধ্রপ্রদেশ- কোন রাজ্যে ‘মোচা’ আঘাত হানবে তা নিয়েও চলছে বিশ্লেষণ।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, পশ্চিমবঙ্গের আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ওপর আজ শনিবার একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হবে। তার প্রভাবে ওই একই অঞ্চলে আগামীকাল রোববার একটি নিম্নচাপ তৈরি হবে। পরের দিন সোমবার এটি গভীর নিম্নচাপে পরিণত হবে।

সেই গভীর নিম্নচাপটি এরপর শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং সেটি উত্তর দিক বরাবর অগ্রসর হয়ে মধ্য বঙ্গোপসাগরের দিকে যাবে। এই গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে তবেই সেটির নাম হবে ‘মোচা’।

পশ্চিমবঙ্গ আবহাওয়া দপ্তরের বিশ্লেষণ বলছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ওপর সৃষ্ট ঘূর্ণিঝড়টি সোমবারের পর প্রবল থেকে অতিপ্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তারপর সেটি বাংলাদেশ কিংবা মায়ানমার উপকূলে ১২ অথবা ১৩ মে আঘাত হানতে পারে।

আবহাওয়া দপ্তরের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞরা তারা জানিয়েছেন, যতক্ষণ না নিম্নচাপ অঞ্চল সৃষ্টি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না কোন পথে এগোবে ‘মোচা’, কোথায়ই বা এটি আছড়ে পড়বে। তবে যে কোনো মুহূর্তে এই ঝড় মিয়ানমার থেকে পশ্চিমবঙ্গসহ ওড়িশার মধ্যে যে কোনো উপকূলে আছড়ে পড়তে পারে।

আরও পড়ুন: বাংলাদেশে কি আঘাত হানবে ঘূর্ণিঝড় ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‘মোচা’, যা বলছে আবহাওয়া অফিস

আবহাওয়ার আন্তর্জাতিক মডেল বলছে, চূড়ান্তভাবে উত্তর দিকে ঘোরার আগে এই ঘূর্ণিঝড় মধ্য বঙ্গোপসাগরের দিকে এগোবে। এমনটা যদি হয়, সে ক্ষেত্রে ঘূর্ণিঝড়টি তামিলনাড়ু উপকূল বরাবর এগোবে এবং ১১ মে গতিপথ বদলাবে।

আরও পড়ুন: বাংলাদেশের যেসব অঞ্চলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‘মোচা’

উত্তর এবং উত্তর-পূর্ব দিক বরাবর এগোনোর সময় আরও বেশ শক্তিশালী হবে এই ঝড়। সে ক্ষেত্রে প্রবল ঘূর্ণিঝড় রূপ নেবে অতিপ্রবল ঘূর্ণিঝড়ে। সেটি আঘাত হানতে পারে বাংলদেশের দক্ষিণ-পূর্ব উপকূল অথবা মিয়ানমারে। যদি এই দুই জায়গায় আছড়ে না পড়ে, তা হলে উড়িষ্যা অথবা পশ্চিমবঙ্গে ‘মোচা’র আছড়ে পড়ার শঙ্কা থাকছে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার