কোটি টাকার মাদক আইসসহ সংগীতশিল্পী গ্রেপ্তার

news-image

নিজস্ব প্রতিবেদক : কোটি টাকার মাদক ক্রিস্টাল মেথসহ (আইস) এক সংগীতশিল্পীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর রামপুরা এলাকা থেকে শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের একজন দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ওই সংগীতশিল্পীর নাম এনামুল কবির রেবেল। তিনি ‘উচ্চারণ’ ব্যান্ডের একজন সংগীতশিল্পী বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আরও তিন-চারজন জড়িত। তাদের খোঁজা হচ্ছে।

এনামুল কবিরকে গ্রেপ্তারের পর রাতেই রামপুরা থানায় এ ব্যাপারে একটি মামলা হয়েছে। এতে তিনজনকে আসামি করা হয়েছে। এ ব্যাপারে আজ শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবে ঢাকা মহানগর মেট্টোপলিটন পুলিশ (ডিএমপি)। সূত্র : সমকাল

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান