কোটা সংস্কার : আটকদের না ছাড়ায় শাহবাগের রাস্তা অবরোধ

news-image
কোটা সংস্কারের আন্দোলন থেকে আটক ৩ জনকে ছাড়াতে গিয়ে আরও ৫০ জন আটক হন। এ ঘটনায় শাহবাগ মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে আন্দোলনকারীরা। বুধবার বিকেলে রমনা থানা পুলিশ তাদের আটক করে।

আটকের খবর ছড়িয়ে পড়লে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রায় তিনশতাধিক শিক্ষার্থীর মিছিল টিএসসিতে জড়ো হয়ে রমনা থানার উদ্দেশে যায়। সেখানে থানার সামনে অবস্থান নেন তারা। এছাড়া বিকেল ৫টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরও কয়েকশ’ শিক্ষার্থী শাহবাগ মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে আন্দোলনকারীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থান করবেন বলে ঘোষণা দেন তারা।

একই দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা জানান, ইতোমধ্যে ঢাকা-আরিচা মহাসড়ক বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়াও বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে তাৎক্ষণিকভাবে প্রতিবাদে মিছিল বের করা হয়েছে।

উল্লেখ্য, সরকারি চাকরিতে ৫৬ শতাংশ কোটা কমিয়ে ১০ শতাংশে নিয়ে আসাসহ পাঁচ দফা দাবিতে গত কিছুদিন ধরে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে আন্দোলন করছে সাধারণ শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। বিভিন্ন সময়ের কর্মসূচির অংশ হিসেবে আজ জনপ্রশাসন মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি ছিল আন্দোলনকারীদের। কিন্তু পুলিশ আন্দোলনকারীদের ওপর বিনা উস্কানিতে হামলা চালায়। এতে আহত হয় ৫-৭ জন। আটক করা হয় ৩ জনকে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার