কোঁকড়ানো চুলে মার্কিন নারীর বিশ্ব জয়

news-image

নিউ ইয়র্ক প্রতিনিধি : কোঁকড়ানো চুলে বিশ্ব জয় করলেন মার্কিন নারী এভিন ডুগাস। যুক্তরাষ্ট্রের লুইসিয়ানার বাসিন্দা এই নারীর বয়স ৪৭ বছর। এখনও পর্যন্ত সবচেয়ে বড় আফ্রো বহন করে অর্থাৎ কালো, ঘন কোঁকড়ানো চুলের দ্বারা গোটা বিশ্বকে মুগ্ধ করেছেন তিনি। ৯৮৪ ইঞ্চি লম্বা, ১০.৪ ইঞ্চি চওড়া এবং ৫.৪১ ফুট ব্যাস পরিমাপ করার পর, এভিন ডুগাস আবারও বৃহত্তম আফ্রো-এর জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ভেঙেছেন। রেকর্ড অনুসারে, দ্বিতীয়বার তিনি এই বিশ্ব রেকর্ড গড়লেন। এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেস।

এভিন যখন ২০১০ সালে প্রথম খেতাব অর্জন করেন, তখন তার আফ্রোটির পরিধি ছিল ৪ ফুট ৪ ইঞ্চি (১৩২ সেমি)। চুলের স্টাইল তৈরী করতে এভিনের ২৪ বছর সময় লেগেছে, কারণ এভিন তার চুলকে প্রকৃতির ওপর ছেড়ে দিয়েছিলেন। ডুগাস জানাচ্ছেন, ”কোঁকড়া চুলকে সোজা করতে গিয়ে আমি একাধিকবার বিপজ্জনক রাসায়নিক ব্যবহার করেছি। সেই রাসায়নিকগুলি এখন ক্যান্সারের কারণ এবং এগুলি নিয়ে বড় মামলা চলছে। তাই আমি আনন্দিত যে অনেক বছর আগে এগুলো ব্যবহার করা আমি ছেড়ে দিয়েছি।

”কৃত্রিম ভাবে যত্নের পরিবর্তে ডুগাস এখন চুলে হট অয়েল ট্রিটমেন্ট করেন। শ্যাম্পু, কন্ডিশনার মাখার আগে চুলে মাখন দিতে শুরু করেন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডজয়ী এই মার্কিন নারী বলছেন ”আমার চুলের প্রান্তগুলির যত্ন নেবার সময় আমি খুব সতর্কতা অবলম্বন করতাম। কারণ সেগুলি খুব সূক্ষ্ম ছিলো। এদিকে ডুগাসের আফ্রো নিয়ে মানুষের বিভিন্ন প্রতিক্রিয়া রয়েছে। কেউ কেউ প্রশংসায় ভরিয়ে দিয়েছেন, কেউ তাকিয়ে থেকেছেন, কেউ আবার চুল ধরে টানাটানি করেছেন। নিজের চুলে সমস্ত ভালোবাসা ও মনোযোগ ঢেলে দিয়ে বিশ্বের নজর কেড়ে নিয়েছেন এভিন ডুগাস।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার