কে হচ্ছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী, সন্ধ্যায় চূড়ান্ত ঘোষণা

news-image

নিজস্ব প্রদিবেদক : বিভিন্ন ইস্যুতে প্রচণ্ড চাপের মুখে থাকা বরিস জনসন গত ৭ জুলাই ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ থেকে অব্যাহতি নিতে বাধ্য হন। তার পদত্যাগের পর শুরু হয় দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী বাছাইয়ের প্রক্রিয়া। তবে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে দেশটির বর্তমান পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস।

এরই মধ্যে ব্রিটেনে কনজারভেটিভ পার্টির নেতা নির্বাচনে ভোটাভুটি শেষ। ধারণা করা হচ্ছে, টোরি সদস্যদের ভোটে বর্তমান পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাসই হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী। আজ সোমবারই সন্ধ্যায় আসতে পারে চূড়ান্ত ঘোষণা।

ব্রিটিশ প্রধানমন্ত্রিত্বের দৌড়ের শুরুতে ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক এগিয়ে থাকলেও শেষ লড়াইয়ে এগিয়ে লিজ ট্রাস। বরিস জনসন আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগপত্র জমা দেওয়ার আগেই সোমবার কনজারভেটিভ পার্টির নির্বাচনের ফলাফল ঘোষণা করা হতে পারে।

বরিসের পদত্যাগের ঘোষণায় ব্রিটেনের সাধারণ ভোটারদের বদলে নিয়ম অনুযায়ী নতুন প্রধানমন্ত্রী বেছে নিচ্ছেন ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির ১ লাখ ৬০ হাজার সদস্য।

একের পর এক কেলেঙ্কারিতে অভিযুক্ত হওয়ার পর বর্তমান প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সমালোচনায় সরব হন কনজারভেটিভ পার্টির অনেক নেতা। বরিসের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে শুরু করেন একের পর এক মন্ত্রী। কার্যত চাপের মুখে পদত্যাগ করতে রাজি হন বরিস।

এরপরই কনজারভেটিভ দলের নতুন প্রধান এবং দেশের নতুন প্রধানমন্ত্রী খুঁজে নেওয়ার তোড়জোড় শুরু হয়ে যায়। একাধিক পদপ্রত্যাশীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতার শেষ ধাপে আসেন দুইজন বরিসের মন্ত্রিসভার সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাক এবং পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস।

একাধিক প্রকাশ্য জনসভায় এবং টেলিভিশন বিতর্কে পরস্পরের বিরুদ্ধে সমালোচনায় সরব হতে দেখা গেছে দুজনকে। নির্বাচনের প্রাথমিক পর্বে ভারতীয় বংশোদ্ভূত সুনাক এগিয়ে থাকলেও ক্রমশ ব্যবধান কমাতে থাকেন লিজ ট্রাস। স্থানীয় সময় গত শুক্রবার বিকেলে ভোটগ্রহণ পর্ব শেষ হওয়ার আগ পর্যন্ত ট্রাসের পাল্লা ভারি ছিল বলে জানা গেছে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান