কে ভিসানীতি দিল, এ নিয়ে আ. লীগের মাথাব্যথা নেই: ওবায়দুল কাদের

news-image

অনলাইন ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন অবাধ সুষ্ঠু হয়েছে। এই নির্বাচনের মতো জাতীয় নির্বাচনসহ সব নির্বাচনও অনুষ্ঠিত হবে। আমেরিকা বলেছে, সুষ্ঠু নির্বাচনে যারা বাঁধা দেবে তাদের ভিসা বন্ধ করবে। এটাতে আমাদের কিছু নেই, আমরা সুষ্ঠু নির্বাচন করি। সর্বশেষ গাজীপুরে দেখিয়ে দিয়েছি, আমরা নির্বাচন সুষ্ঠু করব।’

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে ‘হত্যার হুমকি’র প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। আজ শনিবার রাজধানীর মধ্য বাড্ডার লুৎফর টাওয়ারের সামনে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

ওবায়দুল কাদের বলেন, ‘আমরা সুষ্ঠু নির্বাচন করব, তাতে বাইরের কে ভিসানীতি দিল, নিষেধাজ্ঞা দিল- এ নিয়ে আওয়ামী লীগের, শেখ হাসিনার কোনো মাথাব্যথা নেই। মানুষ আর ধানের শীষ চায় না। ওরা বলে ধানের শীষ, মানুষ বলে পেটে বিষ। কেউ কেউ বলে সাপের বিষ।’

আরও পড়ুন: রাষ্ট্রদূতদের বাড়তি নিরাপত্তা ফেরানোর বিষয়ে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

ওবায়দুল কাদের আরও বলেন, ‘আমরা অবশ্যই নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করব। গাজীপুরে উজ্জ্বল দৃষ্টান্ত রেখে দিয়েছি। সামনের দিনে বাংলাদেশে চারটি সিটি করপোরেশন ও জাতীয় নির্বাচন অবাধ হবে। সবার অংশগ্রহণ আমরা চাই।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘মার্কিন ভিসা নীতিতে আমাদের লাভ হলো, তারা নালিশ করেছে নিষেধাজ্ঞা দেবে! সে নিষেধাজ্ঞা কই? নির্বাচনে বোমা মারলে, গাড়ি ভাঙচুর করলে তারাই ভিসা নীতির আওতায় আসবে। আমরা আমাদের নীতিতে অটুট, আমরা নির্বাচনে যাচ্ছি।’

ওবায়দুল কাদের বলেন, ‘দেশের সবচেয়ে জনপ্রিয় নেতার নাম শেখ হাসিনা। শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য রাজনীতি করেন। তিনি নিজের কথা ভাবেন না, ভাবেন দেশের কথা। ২৪ ঘণ্টায় মাত্র তিন ঘণ্টা ঘুমান আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার