কেয়ার মেডিকেল কলেজের চেয়ারম্যানকে অবরুদ্ধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

news-image

নিজস্ব প্রতিবেদক : মাইগ্রেশনের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছেন ঢাকার মোহাম্মদপুরের কেয়ার মেডিকেল কলেজের চেয়ারম্যান ডা. পারভীন ফাতেমা। শনিবার রাতে তাকে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। তারা চেয়ারম্যানের কক্ষের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এর আগে সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভে শিক্ষার্থীরা তাদের সমস্যার কথা তুলে ধরেন। পরে রাত ৮টার দিকে মেডিকেল কলেজে গিয়ে চেয়ারম্যানের কাছে একই দাবি করে। দাবির বিষয়ে গুরুত্ব না দিলে চেয়ারম্যানকে অবরুদ্ধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। রাত সোয়া ১২টা পর্যন্ত তিনি অবরুদ্ধ রয়েছেন।

শিক্ষার্থীদের আন্দোলন

সকালে প্রেস ক্লাবে মানববন্ধনে শিক্ষার্থীদের হাতে অনেক ধরনের প্ল্যাকার্ড দেখা যায়। তার একটিতে লেখা ছিল, ‘অনুমোদনহীন কলেজ কীভাবে চলে?’

জানা গেছে, বিএমডিসির শর্ত অনুযায়ী ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়ার মতো মেডিকেল কলেজ হাসপাতালটিতে নেই পর্যাপ্ত যন্ত্রপাতি, রোগী ও চিকিৎসক। শিক্ষক সংকট রয়েছে। কলেজ থেকে হাসপাতালের দূরত্বও অনেক।

কলেজ হাসপাতালটিতে ২৫০ শয্যা থাকার কথা থাকলেও আছে মাত্র ১৭৯ শয্যা, সংকট রয়েছে আরও ৬১টি শয্যার। এসব কারণে কেয়ার তৃতীয় ব্যাচ থেকে বিএমডিসি কলেজটির অনুমোদন বাতিল করে দিয়েছে। এর পরিপেক্ষিতে মাইগ্রেশনের দাবিতে আন্দোলন করেন শিক্ষার্থীরা।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার