কেসিও আনবে স্মার্টওয়াচ

news-image

প্রযুক্তি ডেস্ক : জাপানের ইলেক্ট্রনিকস পণ্য নির্মাতা প্রতিষ্ঠান কেসিওর কথা নতুন করে কাউকে বলতে হবে না। ডিজিটাল ঘড়ি কিংবা ক্যালকুলেটরের জন্য বেশ খ্যাতি আছে প্রতিষ্ঠানটি। তবে এখন চলছে স্মার্টওয়াচের যুগ। যুগের সাথে তাল না মেলালে চলে? আর তাই এবার স্মার্টওয়াচ বাজারে আনার ঘোষণা দিল কেসিও।
আগামী বছরর মার্চে স্মার্টওয়াচটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাপানের বাজারে ছাড়া হবে বলে জানিয়েছে কেসিও। আর মূল্য হতে পারে ৩৫০ মার্কিন ডলারের আশেপাশে।
স্মার্টওয়াচটির ব্যাপারে কেসিওর প্রেসিডেন্ট কাজুহিরো কাশিও জানান, সব ধরণের ক্রেতাদের কথা মাথায় রেখে এই স্মার্টওয়াচটি তৈরি করা হবে। এটি হবে আরামদায়ক এবং দীর্ঘস্থায়ী। তিনি আরও জানান, "এটি হবে এমন একটি ডিভাইস যা সহজে ভাঙ্গবে না, সহজেই পরিধান করা যাবে এবং আরামদায়ক হবে। শুধুমাত্র ব্যাটে বলে না মেলায় স্মার্টওয়াচটির একাধিক প্রোটোটাইপ তিনি বাদ দিয়েছেন বলেও জানান।
প্রসঙ্গত উল্লেখ্য, প্রায় ৪০ বছর আগে ডিজিটাল হাতঘড়ি বাজারে আনে কেসিও।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার