কেরানীগঞ্জে ‘ধর্ষণের পর’ প্রতিবন্ধীকে পুড়িয়ে হত্যা

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকার কেরানীগঞ্জে এক বাক্‌প্রতিবন্ধী নারীকে (৩২) দলবদ্ধ ধর্ষণের পর আগুনে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

অগ্নিদগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মারা যান তিনি। তার শরীরে ৬৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

নিহতের ছোট বোন অভিযোগ করে জানান, তার বোন জন্মগতভাবে বাক্‌প্রতিবন্ধী। পরিবারের সঙ্গে কেরানীগঞ্জ থাকতেন। সোমবার সন্ধ্যার দিকে বাসার সামনে থেকে কয়েকজন তাকে সিএনজি যোগে কেরানীগঞ্জ কদমতলী পার্কের পাশে একটি এলাকায় নিয়ে যায়। সেখানে তাকে কয়েকজন মিলে ধর্ষণের পর গায়ে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামাল জানান, সোমবার রাতে ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ওই দগ্ধ নারীকে সু-বাড্ডা চিতাখোলা সাবান ফ্যাক্টরির পাশে থেকে উদ্ধার করা হয়। এ বিষয়ে একটি হত্যা মামলা দায়ের হয়েছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। আসামিদের ধরতে অভিযান চলছে। মৃত্যুর আগে তিনি ধর্ষণের শিকার হয়েছিল কিনা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান