কেমন আছেন হাজী সেলিম

news-image

নিজস্ব প্রতিবেদক : অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য ও বেশ কয়েকটি শিল্পপ্রতিষ্ঠানের মালিক হাজী সেলিমকে দশ বছরের সাজা দেন আদালত।

২০০৭ সালে দুদকের পক্ষ থেকে লালবাগ থানায় মামলাটি করা হয়। পরের বছরের ২৭ এপ্রিল তাকে ১৩ বছরের কারাদণ্ডাদেশ দেন বিচারিক আদালত। সেই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন তিনি। গত ২৫ এপ্রিল হাজী সেলিমের ১০ বছরের সাজা বহাল রাখেন আপিল আদালত। এরপর তাকে ৩০দিনের মধ্যে আত্মসমর্পণ করার নির্দেশ দেয়া হয়। গত ২২ মে তিনি আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠান আদালত।

খোঁজ নিয়ে জানা গেছে, কারাগারে যাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে যান হাজী সেলিম। ওই রাতেই তাকে কারা হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য পরদিন সকালে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নেয়া হয়। আদালতের অনুমতি সাপেক্ষে এই হাসপাতালের কেবিন ব্লকে তার চিকিৎসা চলছে।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের চিকিৎসক মাহমুদুল হাসান জানান, হাজী সেলিম হৃদরোগে আক্রান্ত। তিনি ঠিকমতো কথা বলতে পারেন না। কিছু বললেও বুঝতে তার সমস্যা হয়। এছাড়া প্রেশার ও ডায়াবেটিসসহ শারীরিক বিভিন্ন সমস্যা রয়েছে তার। এজন্য তাকে বর্তমানে বিএসএমএমইউতে কারা হেফাজতে চিকিৎসা দেয়া হচ্ছে।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার হাসান মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, বিএসএমএমইউতে কারা হেফাজতে চিকিৎসাধীন হাজী সেলিমের পাহারায় আমাদের কারারক্ষীরা আছেন। শারীরিক অবস্থার উন্নতি হলে আবার তাকে কারাগারে আনা হবে।

বিএসএমএমইউর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নজরুল ইসলাম খান বলেন, হাজী সেলিম হৃদরোগে আক্রান্ত। তার নানা ধরনের শারীরিক জটিলতা রয়েছে। তার চিকিৎসা চলছে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান