কেন বিরক্ত রাকুল প্রীত?

news-image

বিনোদন ডেস্ক : চার বছরের পুরনো মাদক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ইডির পক্ষ থেকে রাকুল প্রীত সিং, অভিনেতা রানা দাগুবাতিসহ মোট ১২ জনকে তলব করা হয়েছে। তাদের মধ্যে নায়িকা রাকুল প্রীত সিং ছাড়াও রয়েছেন রবি তেজা, চার্মি কৌর, মুমাইথ খানদের মতো তারকারা।

জানা যায়, পুরী জগন্নাথকে ৩১ আগস্ট, রাকুল প্রীত সিংকে ৩ সেপ্টেম্বর, রানা দাগুবাতিকে ৮ সেপ্টেম্বর, রবি তেজাকে ৯ সেপ্টেম্বর উউ-র দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে।

গতকাল মাদক মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে হাজিরা দিয়েছেন রাকুল প্রীত সিং। এদিন সকালে হায়দরাবাদের জোনাল অফিসে পৌঁছান নায়িকা। রাকুল প্রীত সিংয়ের হাজিরা দেয়ার ছবি উঠে এসেছে সংবাদ মাধ্যমের ক্যামেরায়ও। নিরাপত্তা বেষ্টনির মধ্যে দিয়েই হায়দরাবাদে ইডির জোনাল অফিসে ঢুকতে দেখা যায় রাকুলকে।

২০১৭ সালে তেলেঙ্গানাতে ৩০ লাখ টাকার মাদক আটক করে পুলিশ। এই মামলায় হায়দরাবাদের আবগারি বিভাগের তরফে একটি মামলা রুজু করা হয়। এক্ষেত্রে অর্থ তছরুপের একটি মামলার তদন্ত শুরু করে ইডি। একাধিক দক্ষিণী অভিনেতার বিরুদ্ধে তদন্ত শুরু হয়।

তবে ইডির পক্ষ থেকে জানানো হয়েছে, আপাতত কোনো প্রমাণ না থাকায় এবার শুধুমাত্র সাক্ষী হিসেবেই রাকুল প্রীত সিংদের ডেকে পাঠানো হয়েছে।

যদিও বিষয়টি নিয়ে বেশ বিরক্ত রাকুল। এ নায়িকার দাবি, এটা হয়রানি ছাড়া কিছুই না। তারপরও আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। সেই মাদক মামলায় কোনো ধরনের জড়িত হওয়ার প্রমাণ পায়নি পুলিশ। সাক্ষী হিসেবে হাজিরা দিয়েছি। কিন্তু যে মামলার সঙ্গে কোনো ধরনের সংশ্লিষ্টতা আমার নেই সেখানে এমন হাজিরা দেয়াটা যুক্তিযুক্ত নয়। কারণ আমার শুটিং রয়েছে। আমি কয়েকটি ছবির কাজ নিয়ে ব্যস্ত। এগুলো সব বড় প্রজেক্ট। আমি একদিন শুটিংয়ে না থাকলে অনেক টাকার লোকসান হয়ে যায়। সেটা প্রযোজকের ক্ষতি, পুরো ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষতি। আমি আশা করবো, এসব হয়রানি যেন বন্ধ হয়। সবাইকে যেন স্বাভাবিকভাবে জীবনযাপন করতে দেয়া হয়।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার