কেন আত্মহত্যা করতে চেয়েছিলেন দীপিকা?

news-image

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। শুধু বলিউড নয়, অভিনয়ের জাদু হলিউডেও দেখিয়েছেন তিনি। দুনিয়াজুড়ে রয়েছে তার অসংখ্য ভক্ত। শাহরুখ খানের নায়িকা হয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন সবার প্রিয় দীপু। নিজেকে তিনি ক্রমান্বয়ে পরিণত করেছেন একজন সুপারস্টার হিসেবে।

সেই নায়িকাই একদিন আত্মহত্যা করতে চেয়েছিলেন! শুনতে অবাক লাগলেও কথাটি সত্য। কারণ এই তথ্য নিজেই জানিয়েছেন দীপিকা।

বৃহস্পতিবার ৪ আগস্ট মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে আসেন দীপিকা পাড়ুকোন। সেখানেই ভারতীয় এক গণমাধ্যমে তিনি জানান কেন আত্মহত্যা করতে চাইতেন তিনি।

এ বিষয়ে আগেও কথা বলেছেন অভিনেত্রী। সেদিন ওই অনুষ্ঠানে বলেন, ‘হঠাৎ মনে হতো আত্মহত্যা করি। হঠাৎ করেই এটা মনে হতো। তখন আমি ক্যারিয়ারের বেশ উপরেই ছিলাম। সবকিছু ঠিকঠাক ছিলো। কোনো কারণই ছিল না হতাশার। আমি নিজেও জানতাম না কেন ওরকম অনুভব করতাম।

কোনো কারণ ছাড়া কাঁদতে শুরু করতাম। এমনও দিন গেছে যখন আমি ঘুম থেকে উঠতে চাইতাম না। কারণ আমার মনে হত ঘুমিয়ে থাকলেই বেঁচে থাকবো। আমি সেসময় প্রায়ই আত্মহত্যার কথা ভাবতাম।’

তিনি আরও জানান, ‘আমার পরিবার বেঙ্গালুরুতে থাকে। আমার কাছেও থাকে। কিন্তু মনে আছে একদিন যখন মা-বাবা ফিরে যাচ্ছিল বাড়িতে, আমি কেঁদে ফেলি। মা আমাকে জিজ্ঞেস করে কেন কাঁদছি, কোনো সমস্যা কিনা। আমার কাছে কোনো উত্তর ছিল না। কেন এমন হতো আমি নিজেও জানতাম না।’

দীপিকা ‘লাইভ লাভ লাফ’ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। যা ভারতে মানসিক স্বাস্থ্য, বিশেষ করে বিষণ্নতা সম্পর্কে সচেতনতা তৈরি করে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান