কেনাকাটায় খরচ কমানোর ৬ উপায়

news-image

অযথা খরচ করে সংসারে অশান্তি আনা কিংবা বেড়াতে গিয়ে সিমেনা দেখে এটা ওটা কিনে ফেলে হঠাৎ পকেট ফাঁকা করে ফেলা- এমনটা তো করার কথা ছিল না, তবু হঠাৎ করে হয়ে গেল! এ ব্যাপারে নিয়ন্ত্রণ আনা যে জরুরি, সেটা যে কোনো ব্যক্তিই অনুভব করেন৷ তা মোকাবিলা করতে রয়েছে ষড় উপায় , যা অবশ্যই মনে রাখতে হবে৷ এ লেখায় থাকছে তেমন কিছু উপায়-

১. কখনও নিজের আয়ের চেয়ে বেশি খরচ করা যাবে না৷ অর্থাৎ সাবধান হতে হবে ক্রেডিট কার্ড ব্যবহারের নইলে ঋণের ফাঁদে পড়ে যেতে হবে৷ মনে রাখতে হবে ধারে কেনাকাটা করার জন্য ডেবিট কার্ডটিকে ক্রেডিট কার্ডে রূপান্তর করলে মুশকিল বাড়বে৷ যদি ক্রেডিট কার্ড ব্যবহার করতে চান তাহলে একটা পরিকল্পনা নিয়ে এগোন এবং সুদ জমা হওয়ার আগেই সেই টাকা পরিশোধ করে দিতে হবে৷
২. কেনা কাটা করতে হবে একান্ত প্রয়োজনীয় জিনিস৷ হঠাৎ নতুন মডেলের স্মার্টফোন দেখে তা কিনতে ইচ্ছে হল আর কিনে ফেললেন অথচ মাস খানেক আগে কেনা মোবাইল সেটটা একেবারে নতুনই আছে বলা চলে৷ এমনটা করলে চলবে না৷ পরিস্থিতি এবং নিজের বিচারবুদ্ধি প্রয়োগ করে বুঝে নিতে হবে কোনটা সত্যিই প্রযোজনীয় আর কোনটা নয়৷
৩. কেনাকাটার আগে যেন একটা বাজেট করা থাকে৷ অর্থাৎ দোকানে ঢুকেই দুম করে একটা হোম থিয়েটার কিনে ফেললাম অথবা ভাল মন্দ খাওয়ার ইচ্ছে হল বলে একেবারে পাঁচ তারা হোটেলে ঢুকে পড়লাম তা করলে চলবে না৷ বরং এক্ষেত্রে মাথায় রাখতে হবে কোন দামের কোন জিনিস কিনতে পারা যাবে অথবা কোন হোটেলে খাওয়া দাওয়া করা সম্ভব যাতে পকেটে তেমন টান পড়বে না৷ বাজেট করে সেটা মাথায় না রাখলে ঋণের ফাঁদে পড়ে যেতে হবে৷
৪. শুধু আবেগের বশে কোনও কিছুর জন্য খরচ করা উচিত নয়৷ বস অথবা বান্ধবীর কাছ থেকে কোনও মন্তব্য শুনে দুম করে কিছু কেনার কোনও মানে হয় না৷ অর্থাৎ শুধুমাত্র কারও মন্তব্যের জবাব দিতে কোন কিছু কিনে ফেলা উচিত নয়৷ বরং মাথায় রাখা উচিত কোন বিষয়ে কতটা খরচের  সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সেই ব্যক্তি ছাড়া আর কারও থাকতে পারে না ৷
৫. কোনো মলে গেলে অথবা ওয়েবসাইটে বসলে যা ভাল লাগল তাই কিনে ফেললে চলবে না৷ এক্ষেত্রে মলে যাওয়ার আগে ঠিক করে নিতে হবে কোনটার দাম কি এবং কি কিনতে হবে৷ সেক্ষেত্রে প্রয়োজনে একাধিক বার যেতে হবে মলে৷ প্রথমে গিয়ে জিনিসপত্রের দামটা জানতে হবে তারপর সেটা মাথায় রেখে কোন জিনিস কিনতে হবে তার তালিকা বানাতে হবে৷ তারপর আবার মলে গিয়ে কেনাকাটা সারতে হবে৷ একই কথা প্রযোজ্য অনলাইলে কেনা কাটার সময়৷
৬. সিনেমা দেখতে গিয়ে অযথা দামী টিকিট কাটা এবং হলে বসে বেশি দাম দিয়ে খাবার খাওয়ার অভ্যাস ছাড়তে হবে নইলে মাস শেষ হওয়ার অনেক আগেই পকেট ফাঁকা হয়ে যাবে৷

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার