কৃত্রিম দ্বীপ তৈরি করছে উত্তর কোরিয়া!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : এবার কৃত্রিম দ্বীপ তৈরি করছে উত্তর কোরিয়া। যা কোরিয়া উপদ্বীপে নতুন করে উত্তেজনা তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ইন্ডিপেনডেন্ট।

উত্তর কোরিয়া সংলগ্ন পীত সাগরে এই কৃত্রিম দ্বীপ তৈরির তথ্যপ্রমাণ পাওয়া গেছে। উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে এ বিষয়ে নিশ্চিত হয়েছেন বিশেষজ্ঞরা। সে অঞ্চলে উত্তর কোরিয়ার বেশ কিছু সামরিক স্থাপনাও রয়েছে। তবে কৃত্রিম দ্বীপটি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি উত্তর কোরিয়ার কঠোর গোপনীয়তার কারণে।

কৃত্রিম দ্বীপগুলোতে সামরিক স্থাপনা স্থাপনের লক্ষণ দেখা গেছে বলেও দাবি করেছেন বিশেষজ্ঞরা। সে এলাকার নিকটবর্তী স্থানে রয়েছে সোহাই স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র। এছাড়া সেখানে চওড়া রাস্তা ও ভবন নির্মাণ করতে দেখা যাচ্ছে। সোহাই এলাকায় স্যাটেলাইট উৎক্ষেপণের রকেটের পরীক্ষা করে উত্তর কোরিয়া। এছাড়া এ বছরের শুরুতে সেখানে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষাও চালানো হয়।

উল্লেখ্য, পীত সাগর বলতে পূর্ব চীন সাগরের উত্তর অংশটিকে বোঝায়। এটি প্রশান্ত মহাসাগরের একটি প্রান্তিক সাগর। সাগরটি চীনের মূল ভূখন্ড এবং কোরীয় উপদ্বীপের মাঝখানে অবস্থিত। আর এ কারণে সাগরটির গুরুত্ব প্রচুর।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে অবসরপ্রাপ্ত সৈনিকদের আলোচনা সভা

পুত্রসন্তানের মা হলেন সামান্থা

মাছের কাঁটা থেকে তৈরি হচ্ছে বিশুদ্ধ পানি!

রাঙামাটির দুই বনে নতুন দুই প্রজাতির সাপের সন্ধান

দেশে ফিরে আসছেন হাসান মাহমুদ

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতেও সন্তুষ্ট নন বাবর আজম

কুয়েতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত

১৮ মাসের মধ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন : বুবলি

স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি

হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমার