কুয়েত সিটির সুক-আল-মোবারকিয়াতে অগ্নিকাণ্ডে বিপুল ক্ষয়ক্ষতি

news-image

কুয়েত প্রতিনিধি : কুয়েত সিটির প্রাণকেন্দ্র সুক-আল-মোবারকিয়ায় অগ্নিকাণ্ডে প্রায় ৩ শতাধিক দোকান ভস্মীভূত হয়েছে। বৃহস্পতিবার ৩১ মার্চ স্থানীয় সময় বিকাল ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পারফিউম এবং পারফিউম তৈরির এলকোহল ও গৃহস্থালী সামগ্রীর দোকানের কারনে আগুনের তীব্রতা এবং ভয়াবহতা বেড়ে যায়। স্থানীয় সময় রাত ১০টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। তাদের সঙ্গে সহযোগিতা করেছে দেশটি ন্যাশনাল গার্ড।

ওই মার্কেটে ইলেকট্রনিক, মোবাইল, কাপড়, তজবি, প্রসাধনিসহ বেশিরভাগ পণ্যের পাইকারি দোকান। ধারণা করা হচ্ছে, ক্ষতির পরিমাণ কোটি কুয়েতি দিরহাম ছাড়িয়ে যাবে। এখানে বাংলাদেশি প্রবাসীদের প্রায় ৫০ থেকে ৬০টি দোকান রয়েছে। এদের মধ্যে অনেক বাংলাদেশির দোকান পূড়ে গেছে। এ ছাড়াও মার্কেটটিতে বেশির ভাগ দোকানে বাংলাদেশি শ্রমিক কাজ করে । আগুনে পুড়ে বড় অংকের ক্ষয়ক্ষতি হলেও কোন ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষতিগ্রস্ত দোকানে মালামাল সুরক্ষিত রাখতে এবং অগ্নিকাণ্ডের কারণ নির্ণয় করার জন্য অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অংশটি দুই দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেন কুয়েতের উপ প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ আহমেদ আল নাওয়াফ।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান