কুয়েত প্রবাসী মমতাজের জীবনে একের পর এক পরীক্ষা দিয়েও সুখের দেখা মেলেনি

news-image

প্রবাস ডেস্ক।। সংগ্রামী এক নারী মমতাজ বেগম স্বামীর সংসারে সুখের দেখা না পেয়ে ১৯৯৪ সালে তিনি পাড়ি জমান কুয়েতে। গৃহকর্মীর ভিসায় সুখের দেখা না মেলায় বোরখা ও কাপড়ের দোকানে বিক্রয়কর্মীর কাজ নেন তিনি। দ্রুততম সময়ে নিজেকে পরিবর্তন করে দক্ষ করে নিলেও দীর্ঘ ২৪ বছরেও কিন্তু সুখের দেখা পাননি তিনি। এটিএন বাংলা

মমতাজের জন্ম ঢাকার দোহারে শিলেকোঠা গ্রামে। মকসুদ আলির মেয়ে তিনি। মাত্র ৮ মাস বয়সে মায়ের মৃত্যুতে বেড়ে ওঠেন নানীর কোলে বিয়ে হয় অল্প বয়সে। বাল্য বিবাহের পর সইতে হয় স্বামীর নির্যাতন। এরপর দুই শিশু নিয়ে শুরু হয় লড়াই। সোনার হরিণ দেখতে কুয়েতে এলে প্রথমবার ব্যর্থ হয়ে ফিরে যান রুপসী বাংলায়। অভাব অনটন, স্বামীর সংসার, দেশ ও বিদেশে কোথাও যখন তার ঠাই হয়নি, তখন আত্মহত্যা করতে চেয়েও দুই সন্তানের কথা ভেবে সে পথ থেকে ফিরে আসেন তিনি।

মমতাজ বেগম বলেন, ছোট সময়ে মা মারা যাওয়ায় নানীর কাছে বড় হয়েছি, এমনকি আমার সন্তানরাও আমার নানীর কাছে বড় হচ্ছে। আমি বাসায় বাসায় কাজ করতাম। কাঁথা, বালিশ, চাদর সেলাই করতাম। খুব কষ্ট করেছি। তারপর জীবন যুদ্ধের শেষ দেখার প্রত্যয়ে আবারও কুয়েতে যাই, বাসার কাজ করি ৮ বছর। তারপর রিলিজ নিয়ে বাংলাদেশের এক বোরখা ও কাপড়ের দোকানে বিক্রয়কর্মীর কাজ নেন। পরে বড় অংকের অর্থ দিয়ে স্থান পরিবর্তন করে একজন দক্ষ বিক্রয়কর্মী হিসাবে নিজেকে মোটামুটি প্রতিষ্ঠিত করেছি।

এদিকে আগের থেকে কিছুটা সুখে দিন পার করলেও অভাব পিছু ছাড়েনি মমতাজের। ২০০৪ সালে ফেণীর সোনাগাজী উপজেলার বাসিন্দা কুয়েত প্রবাসি ওসমানকে বিয়ে করেন তিনি। শুরু হয় আবার সংগ্রাম। সেই লড়াইয়ে আসে প্রেম। শুরু হয় নতুন জীবন। বর্তমানে অল্প বেতনের চাকরি করায় কুয়েতের লেখাপড়ার খরচ খুব বেশি হওয়ায় মেয়েকে ৫ম শ্রেণিতে এবং ছেলেকে ৪থ শ্রেণিতে টাকার অভাবে ভর্তি করতে পারছেন না। দেশে ও প্রবাসে দানশীল ব্যক্তিদের সাহায্য কামনা করছেন তিনি।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার