কুয়েতে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত

news-image

কুয়েত প্রতিনিধি : কুয়েতে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন।গত সোমবার সকালে কুয়েতের ৭ নম্বর রিং রোডে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় প্রবাসীরা জানিয়েছেন, বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে একটি ময়লার ট্রাক উল্টে ঘটনাস্থলেই তারা মারা যান। ওই ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন।

জানা গেছে, স্থানীয় সময় সকালে মরুভূমিতে ময়লা ফেলে আসার পর কুয়েতের ব্যস্ততম সড়ক আবু ফাতিরা থেকে কোস্টাল এলাকামুখী ওই রোডে অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে ময়লার গাড়িটি উল্টে যায়। এতে ওই হতাহতের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলে জানা গেছে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান