কুয়েতে বিশ্ব কুরআন প্রতিযোগিতায় তিন বাংলাদেশি হাফেজ

news-image

কুয়েত প্রতিনিধি : কুয়েতে ১১তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় চূড়ান্ত পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন তিন বাংলাদেশি হাফেজ। ১১৭টি দেশের সঙ্গে প্রতিযোগিতায় লড়বেন হাফেজ তাওহিদুল ইসলাম ও হাফেজ আবু রাহাত এবং ক্বারি আবু সালেহ মুসা।

গতকাল বুধবার আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার উদ্বোধন হয়। কুয়েতের স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় ফাইনাল রাউন্ড শুরু হবে। আগামী ১৯ অক্টোবর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।

বাংলাদেশ ধর্ম মন্ত্রণালয়ের অধীনে কুয়েতে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার জন্য বাংলাদেশ থেকে প্রতিযোগিতার মাধ্যমে মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার দুজন শিক্ষার্থী দুটি গ্রুপে বাংলাদেশের প্রতিনিধি নির্বাচিত হয়। গত মঙ্গলবার কুয়েত এসে পৌঁছান বাংলাদেশি তিন এই প্রতিযোগী।

প্রতিযোগী হাফেজ আবু রাহাত বলেন, ‘আমি দেশের হয়ে কুয়েতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। সবাই দোয়া করবেন আমি যেন বাংলাদেশের লাল সবুজের সম্মান বয়ে আনতে পারি।

ক্বারি আবু সালেহ মুসা বলেন, ‘বাংলাদেশ হতে নির্বাচিত হয়ে কুয়েতে কেরাত প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে এসেছি। আমার সঙ্গে আরও দুই ভাই অংশগ্রহণ করেছে কুরআন প্রতিযোগিতায়। দোয়া করবেন আমরা যেন দেশে সুনাম বয়ে আনতে পারি।’

মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার পরিচালক শায়েখ নেছার আহমাদ আন নাছিরী বলেন, ‘সৌদি আবর, কাতার, আবর আমিরাত, বাহারাইনে বিভিন্ন সময়ে বাংলাদেশি প্রতিযোগীরা বিজয়ী হয়েছে। কুয়েতে হতে পারেনি, ইনশাআল্লাহ আমরা আশাবাদী এবার আমাদের ছেলেরা বিজয়ী হবে। সবাই আমাদের তিন প্রতিযোগীর জন্য দোয়া করবেন। ওরা যেন বিশ্বের কাছে দেশের ভাবমূর্তি ও সুনাম উজ্জ্বল করতে পারে।’

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান