কুয়েতে করোনার তৃতীয় ঢেউ, বাড়ছে সংক্রমণ

news-image

আর্ন্তজাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে হঠাৎ করে করোনা সংক্রমণ বাড়ছে। স্থানীয় সময় বুধবার (৫ জানুয়ারি) একদিনে দেশটিতে দুই হাজার ২৪৬ জনের কোভিড শনাক্ত হয়েছে। যেখানে গত সপ্তাহেও শনাক্ত ছিল ৩০ জনের নিচে।

করোনা শুরু হওয়ার পর এই প্রথম দেশটিতে দৈনিক সংক্রমণ দুই হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যুসহ করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ২১১ জন। এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত করোনায় মোট শনাক্ত হয়েছে ৪ লাখ ২৩ হাজার ৪২ জন। মারা গেছেন দুই হাজার ৫৬৯ জন। আর আক্রান্ত হওয়ার পর সেরে উঠেছেন ৪ লাখ ১২ হাজার ৪৮৫ জন।

কুয়েতে সংক্রমণ রোধে এরই মধ্যে বিধিনিষেধ আরোপ করেছে দেশটির সরকার। আবারও সামাজিক অনুষ্ঠান নিষিদ্ধ করা হয়েছে। তবে আফ্রিকার কিছু দেশ ছাড়া এখনো বিমান চলাচল স্বাভাবিক রয়েছে।

এদিকে কুয়েতে প্রায় শতভাগ মানুষকে করোনা টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ বিনামূল্যে দেওয়া হয়েছে। বর্তমানে তৃতীয় ডোজ (বুস্টার) চলছে। তবে বুস্টার ডোজ নিতে হলে দ্বিতীয় ডোজ নেওয়ার পর পাঁচ মাস অতিবাহিত করতে হবে।

হঠাৎ করে করোনার ঊর্ধ্বগতিতে দিশেহারা প্রবাসী বাংলাদেশিরা। দীর্ঘদিন ফ্লাইট বন্ধ থাকায় অনেকে দেশে যেতে না পারলেও বর্তমানে পরিবারের কাছে ছুটে যাচ্ছেন। আবার অনেকে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছেন। এ অবস্থায় যদি ফ্লাইট বন্ধের নির্দেশনা আসে তাহলে বিপাকে পড়বেন এসব প্রবাসীরা।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী