কুড়িগ্রামে বড়শিতে ধরা পড়ল ১৬ কেজির কাতলা

news-image

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ধরলা নদীতে মামুন ব্যাপারী (৩৫) নামের এক যুবকের বড়শিতে ১৬ কেজি ওজনের একটি কাতলা মাছ ধরা পড়ে। মাছটি বড়শিতে আটকে যাওয়ার পর নদী থেকে ডাঙায় তুলতে তিন ঘণ্টা সময় লাগে। বুধবার সকালে এটি দেখতে স্থানীয় মানুষ ভিড় জমান। মাছটিকে কেটে পারিবারিকভাবে ভাগ-বাঁটোয়ারা করে নেওয়া হয়।

বুধবার কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের কদমতলা গ্রামে ধরলা নদীতে মামুন ব্যাপারীর জালে মাছটি ধরা পড়ে। মামুনের বাড়ি সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের সিতাইঝাড় ব্যাপারী পাড়া গ্রামে। তিনি পাঁছগাছী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আমির হোসেন ব্যাপারীর ছেলে।

মামুন বলেন, ‘বুধবার ভোরে ধরলা নদীতে ৯টি বড়শি ফেলি। আমার সঙ্গে ছিল প্রতিবেশী আতিকুল, সফিকুল ও সাজু নামে আমার তিন বন্ধু। বড়শি ফেলে সবাই গল্পগুজব করছিলাম। এ সময় একটি বড়শিতে বড় মাছ আটকা পড়া বুঝতে পারি। মাছটি বড় আকারের হওয়ায় বড়শি কেটে রেরিয়ে যাওয়ার জন্য ছোটাছুটি করতে থাকে। এ সময় প্রায় ৩ ঘণ্টা মাছে-মানুষে যুদ্ধের পর সকালে বন্ধুদের সহযোগিতায় মাছটিকে নদী থেকে ওপরে তুলতে সমর্থ হই। পরে দেখি সেটি কাতলা মাছ। ওজন মেপে দেখা যায় প্রায় ১৬ কেজি।’

প্রতিবেশী আতিকুল বলেন, ‘মামুন গ্রামের বাড়িতেই থাকে। বড়শি দিয়ে মাছ ধরা তার নেশা। আমরাও মাঝেমধ্যে ওর সঙ্গে বড়শি নিয়ে আসি। আজ তাকে আমরা সঙ্গ দিচ্ছিলাম। হঠাৎ এত বড় মাছ বড়শিতে আটকা পড়তে দেখে আমরা হতভম্ব হয়ে পড়ি।’

পাঁছগাছী ইউপির সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির হোসেন ব্যাপারী বলেন, ‘প্রায় ১৬ কেজি ওজনের একটি কাতলা মাছ আমার ছেলে মামুনের বড়শিতে আটকে পড়ে। পরে আমরা তিন ভাই মিলে মাছটি কেটে ভাগ-বাঁটোয়ারা করে নিই।’

এ ব্যাপারে জেলা মৎস্য কর্মকর্তা কালিপদ রায় বলেন, ‘ধরলা নদীতে ১৬ কেজি ওজনের একটি কাতলা মাছ মামুন নামে এক যুবকের বড়শিতে আটকা পড়েছে বলে জেনেছি। এর আগে এত বড় কাতলা মাছ বড়শিতে তোলা হয়েছে কি না, আমার জানা নেই। বর্তমানে মাছটির বিক্রয়মূল্য ১৬ হাজার টাকা হবে।’

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার