কুড়িগ্রামে বজ্রপাতে একজনের মৃত্যু

news-image

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের চিলমারীতে বজ্রপাতে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। ওই যুবকের নাম ময়িন আলী (৩০)। শুক্রবার দুপুরে উপজেলার নয়ারহাট ইউনিয়নের হাসানের চর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, উপজেলার নয়ারহাট ইউনিয়নের হাসানের চর বাজার গ্রামের শুক্কুর আলীর ছেলে ময়িন আলী শুক্রবার দুপুরের দিকে গয়নার পটল এলাকায় জমিতে বাদামের বীজ রোপণ করছিলেন।

এ সময় তাৎক্ষণিকভাবে সেখানে প্রচন্ড বৃষ্টি শুরু হয়। সেইসাথে কিছুক্ষণের মধ্যে সেখানে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ময়িন আলীর শরীরে বজ্রপাত ঘটলে সেখানেই তার মৃত্যু ঘটে। এ ব্যাপারে ঢুষমারা থানার ওসি সরকার ইফতেখারুল মোকাদ্দেম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী