কুষ্টিয়ায় যুব জোটের নেতাকে হত্যা

news-image

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গার বয়েজমোড় এলাকায় জাসদ (ইনু) সমর্থক জাতীয় যুব জোটের এক নেতার হাত-পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। বুধবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মাহবুব খান সালাম (৪০) উপজেলার আমদহ গ্রামের আলাউদ্দিন খানের ছেলে এবং জাতীয় যুব জোটের দৌলতপুর উপজেলার সাধারণ সম্পাদক ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ওসি জাবীদ হাসান।

ওসি বলেন, সালাম হত্যায় জড়িত সন্দেহে একজনকে জিজ্ঞাসাবাদ করতে আটক করেছে পুলিশ। তবে এখনও কেউ মামলা করেনি। পুলিশ ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে। জড়িতদের দ্রুতই গ্রেপ্তার করা হবে।

নিহত সালামের স্ত্রী সিমুয়ারা খাতুন জানান, বুধবার কুষ্টিয়া আদালতে কয়েকজন মাদক কারবারীর যাবজ্জীবন কারাদণ্ড হয়। ওই বিষয়ে তার স্বামী নিজের ফেইসবুকে একটি পোস্ট দেয়। এর কিছুক্ষণ পরই কয়েকজন ব্যক্তি সালামকে খুঁজতে বাড়িতে যায়। ওই সময় সালাম বাড়িতে ছিল না। তবে ওই ব্যক্তিদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় বিষয়টি দৌলতপুর থানায় জানান তারা।

তিনি বলেন, সালাম মাদক ব্যবাসায়ীদের বিরুদ্ধে সরব ছিলেন। তাদের বিরুদ্ধে কথা বলার কারণে দৌলতপুর উপজেলা যুবলীগের সভাপতি বুলবুল আহমেদ চৌধুরী টোকনের সঙ্গে সালামের বিরোধ চলছিল। হাসপাতালে সালামের যতক্ষণ জ্ঞান ছিল সে বলছিল- টোকেন ও তার চাচাতো ভাই সেলিম চৌধুরীর লোকজন রাতের আঁধারে হঠাৎ এই হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে সালামকে কুপিয়ে হাত-পায়ের রগ কেটে দেয়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশরাফুল আলম বলেন, সালামকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে তিনি মারা যান। সালামের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের গুরুতর আঘাতে চিহ্ন ছিল। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে প্রথামিকভাবে ধারণা করছি।

অভিযোগের বিষয়ে জানতে টোকন চৌধুরীর সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী