কুমড়ো পাতা দিয়েই তৈরি করুন একটি দারুণ মজাদার বড়া!

news-image

টিপস ডেস্ক : কুমড়োর ফুল দিয়ে বড় তৈরি করতে অনেকেই জানেন, আবার লাউয়ের পাতা দিয়েই তৈরি হয় হরেক রকম খাবার। কিন্তু কুমড়োর পাতা দিয়ে কিছু তৈরি করতে জানেন কি? না জেনে থাকলে আজ জেনে নিন তামান্না জামানের একটি দারুণ রেসিপি "কুমড়ো পাতার বড়া"। গরম গরম ভাতের সাথে এই বড় খেতে আসলেই অসাধারণ।

উপকরণ
কুমড়ো পাতা কুচি ১ কাপ
চালের গুঁড়ো ১/২ কাপ
ধনে পাতা কুচি ২ টেবিল চামচ
পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ
রসুন বাটা ১ চা চামচ
আদার রস ১ চা চামচ
মরিচ গুঁড়ো ১ চা চামচ
হলুদ গুঁড়ো ১ চা চামচ
ধনিয়া গুঁড়ো ১/২ চা চামচ
জিড়া গুঁড়ো ১/২ চা চামচ
লবণ স্বাদ মত
তেল পরিমাণ মত

পদ্ধতি
– তেল বাদে বাকি সব একসাথে ভাল করে মাখিয়ে নিন ।
– প্রয়োজন হলে সামান্য ১-২ টেবিল চামচ পানি মিশিয়ে নিন ।
– হাতের তালুতে নিয়ে গোল গোল শেপ করে নিন ।
– প্যানে তেল দিয় ভাল করে গরম হলে আঁচ কমিয়ে দিন ।
– তেলে বড়া দিয়ে ডিপ ফ্রাই করে নিন ।
– টমাটো সস দিয়ে বিকালের নাস্তায় অথবা গরম ভাতের সাথে পরিবেশন করুন ।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার