কুমিল্লার সঙ্গে ফাইনালে সিলেট নাকি রংপুর?

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের নবম আসর শেষ প্রান্তে। আর দুটি ম্যাচ পরই নির্ধারণ হবে এবারের চ্যাম্পিয়ন কারা? ইতোমধ্যে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স প্রথম কোয়ালিফায়ার জিতে ফাইনাল নিশ্চিত করেছে। ১৬ ফেব্রুয়ারি তাদের প্রতিপক্ষ কে, তা জানা যাবে মঙ্গলবার সন্ধ্যার ম্যাচ শেষে। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় মিরপুরে মুখোমুখি হচ্ছে রংপুর রাইডার্স ও সিলেট স্ট্রাইকার্স।

সিলেট এবারের আসরে উড়ছিল। লিগ পর্বে তারা মাত্র তিন ম্যাচ হেরেছে। প্রথম কোয়ালিফায়ারে তারা পরাজিত হয় কুমিল্লার কাছে। আর এলিমিনেটরে ফরচুন বরিশালকে বিদায় করে দ্বিতীয় কোয়ালিফায়ারে উঠেছে রংপুর।

২০১৭ সালে ঢাকা ডায়নামাইটসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল রংপুর। ওই একবারই ফাইনাল খেলেছিল তারা, সেবার নেতৃত্বে ছিলেন মাশরাফি। আর ২০১৩ সালে তৃতীয় হওয়া সিলেটের সেরা সাফল্য। এর আগে পরে আর কখনো প্লে অফে খেলা হয়নি সিলেটের। কিন্তু এবার তারা দুর্দান্ত। আধিপত্য দেখিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে কোয়ালিফায়ার খেলে মাশরাফি মোর্ত্তজার দল।

বিপিএলে ঢাকা, কুমিল্লা ও রংপুরের হয়ে মোট চারটি শিরোপা জয়ী মাশরাফির নেতৃত্বে সিলেট এবার দুর্বার। তারা লিগে মাত্র তিন ম্যাচ হেরেছে, দুটিই এই রংপুরের কাছে। আর লিগে কুমিল্লার কাছে হারের পর প্লে অফেও তাদের কাছে একই পরিণতি।

প্রথম পর্বে রংপুর দুবারের দেখায় দুটিতেই জিতে নিশ্চিতভাবে আত্মবিশ্বাসে এগিয়ে থাকবে এই ম্যাচে। তবে প্রতিপক্ষ দলের নেতৃত্বে যখন মাশরাফি, তখন কোনো কিছুই নিশ্চিত নয়। কুমিল্লার কাছে হারা সিলেট এবার ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে রংপুরের মুখোমুখি হবে। পঞ্চম বিপিএল শিরোপা হাতছানি দিয়ে ডাকছে মাশরাফিকে। এ সুযোগ তো নষ্ট করার নয়।

এখন দেখার অপেক্ষা রংপুরের বিপক্ষে সিলেট জয়ে ফিরে প্রথম ফাইনালে উঠতে পারে কিনা! নাকি মাশরাফিদের হতাশ করে রংপুর পেয়ে যাবে দ্বিতীয় শিরোপা জয়ের সুযোগ?

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার