কুমিল্লার দাউদকান্দিতে বাসচাপায় নিহত ৪

news-image

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার তিতাস উপজেলার দড়িকান্দি এলাকার প্রবাসী সফিক মিয়ার স্ত্রী শাহিনুর আক্তার। সোমবার (২২ এপ্রিল) সকালে মা দিলবার নেছার সঙ্গে তার দুই মেয়ে সায়মা (৫) ও রাইসাকে (২) নিয়ে কুমিল্লা শহরে গিয়েছিলেন ডাক্তার দেখাতে। ডাক্তার দেখিয়ে ফেরার পথে দাউদকান্দি উপজেলার রায়পুর মালিখিল এলাকায় এসে মহাসড়ক পার হওয়ার সময় বেপরোয়া একুশে পরিবহন বাসের নিচে চাপা পড়েন সবাই।

সোমবার (২২ এপ্রিল) রাতে নিহত শাহিনুরের শ্বশুর রশিদ মোল্লা দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মরদেহ নিতে এসে সাংবাদিকদের এ তথ্য জানান।

রশিদ মোল্লা বলেন, শাহিনুর আমার ছোট ছেলের বউ। তাদের ঘরে দুটো মেয়ে। আজ সকালে তার মাকে সঙ্গে করে আমার নাতনি দুইটাকে নিয়ে কুমিল্লায় ডাক্তার দেখাতে যায় শাহিনুর। আমি নিষেধ করেছিলাম যাওয়ার আগে। কিন্তু শোনেনি। সকালের সেই যাওয়াই শেষ যাওয়া হলো তাদের। ফিরল লাশ হয়ে।

তিনি আরও বলেন, আমার ছেলে সফিকের কলিজার টুকরো ছিল মেয়ে দুটি। আমার ছেলেকে এখনো দুর্ঘটনার খবর শুনাইনি। সে শুনলে শোকে পাগল হয়ে যাবে। আমাদের পরিবার কী করে এই শোক সইবে?

এর আগে রাত ৮টার দিকে মহাসড়ক পার হওয়ার সময় বেপরোয়া গতির একুশে পরিবহন বাসের নিচে চাপা পড়ে দুই শিশুসহ এই চারজনের মৃত্যু হয়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার রায়পুর মালিখিলি এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের কদমতলী গ্রামের শাহজালালের স্ত্রী দিলবার নেছা (৬৫), তার মেয়ে পাশের দড়িকান্দি এলাকার প্রবাসী সফিক মিয়ার স্ত্রী শাহিনুর আক্তার এবং তাদের দুই মেয়ে সায়মা (৫) ও রাইসা (২)।

দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান