‘কুকুরের সঙ্গে কবর দিবা’ লিখে দুই বোনের আত্মহত্যার চেষ্টা

news-image

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের আড়াইহাজারে পোষা কুকুর মারা যাওয়ায় দুই বোন ঘুমের ওষুধ সেবন করে ও হাত কেটে আত্মহত্যার চেষ্টা করেছেন।

শনিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় আড়াইহাজারের মুকুন্দী এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত দুই বোন হলেন- ওই এলাকার মোস্তফা মিয়ার মেয়ে পারুল আক্তার (২৩) ও শাহনাজ (২১)। মোস্তফা মিয়া ওই এলাকার পল্লী চিকিৎসক হিসেবে পরিচিত।

পুলিশ ও স্থানীয়রা জানায়, তিন দিন আগে পারুল ও শাহনাজের পোষা কুকুরটি মারা যায়। এজন্য হাতের রগ কেটে আত্মহত্যার চেষ্টা করেছেন তারা। এছাড়া ঘুমের ওষুধ সেবন করেছেন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মারা যাওয়া কুকুরটি তাদের বিছানায় পাওয়া গেছে। একইসঙ্গে কুকুরের সঙ্গে একত্রে কবর দেওয়ার কথা ডায়েরিতে লিখেছেন তারা। এমনকি কুকুরটি মারা যাওয়ার তিন দিন পরও নিজেদের ঘরে রেখেছেন।

আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার বলেন, কিছুদিন আগে খেলতে গিয়ে কুকুরটি পায়ে আঘাত পায়। সেই আঘাত থেকে কুকুরটি তিন দিন আগে মারা যায়। কুকুরটিকে তারা টাইগার বলে ডাকতেন। মারা যাওয়ার ফলে দুঃখে-কষ্টে দুই বোন ঘুমের ট্যাবলেট ও হাত কেটে আত্মহত্যার চেষ্টা করেন। আজ ঘরের দরজা খুলে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাদের চিকিৎসা চলছে।

তিনি আরও বলেন, দুই বোন একটি ডায়েরিতে লিখেছেন, আমাদের ভাইয়ের (কুকুরের) সঙ্গে দুই বোনকে মাটি দিবা। ভাই আমাদের আদরের ছিল।

আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) মঞ্জুরুল মোরশেদ বলেন, ডায়েরির পাশাপাশি একটি ভিডিও পাওয়া গেছে। ২ মিনিট ৪২ সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে, দুই বোন মারা যাওয়া কুকুরকে নিয়ে ভিডিও করেছেন। ভিডিওতে তারা বলেছেন, কুকুরটা আমাদের ভাই, সে মারা গেছে। আমরাও মারা যাবো, তিন জনকে একসঙ্গে কবর দিবা।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার