কুকুরের জন্য অ্যাপল ওয়াচ!

news-image

প্রযুক্তি ডেস্ক : অ্যাপল ওয়াচ বাজারে এসেছে খুব বেশিদিন হয়নি। তবে এর মধ্যেই দেখা গেছে একটি অ্যাপল ওয়াচ কিন্ত অনেকেই বিভিন্ন উপায় অবলম্বন করেছেন। কেউ ক্রাউডফান্ডিংয়ের মাধ্যমে অর্থ সংগ্রহ করেছেন, কেউবা আবার মিলিয়ন পিক্সেলের আদলে ওয়েবসাইট তৈরি করে সেখানকার জায়গা বিক্রি করে অর্থ সংগ্রহ করেছেন। তবে চীনের এই কুকুরটির অ্যাপল অ্যাপল ওয়াচ ভাগ্য বেশ ভালই বলতে হবে। কারণ তার কোটিপতি মালিক তাকে কিনে দিয়েছে দুইটি অ্যাপল ওয়াচ এডিশন।
কুকুরটির মালিক ওয়াং সিকং নামের ২৭ বছর বয়সী এই তরুণের বাবা চীনের সবচেয়ে ধনী ব্যক্তি। তিনি নিজেই তার কুকুরের সামনের দুই পায়ে পরিহিত অ্যাপল ওয়াচসহ কুকুরটির ছবি চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম উইবোতে পোস্ট করেছেন। আর এরপর থেকেই বেশ আলোচনা সমালোচনার মধ্যে পড়েছেন তিনি।
ওয়াং তার কুকুরের জন্য অ্যাপল ওয়াচের যে সংস্করণটি কিনেছেন, তার প্রতিটির মূল্য ১০ হাজার ডলার। আর উইবোতে তার দেওয়া পোস্টে অনেকেই এই অপচয়ের কঠোর সমালোচনা করেছেন। পোস্টটিতে প্রায় ৬ হাজারের উপরের কমেন্ট রয়েছে। একজন ব্যঙ্গ করে লিখেছেন, “কুকুরটির জন্য এখন আমার খারাপ লাগছে। কারণ এটির পেছনের দুই পা খালি খালি লাগছে।“ অনেকে তাকে গালিগালাজ করতেও ছাড়েননি।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার