কিয়েভ দখলে চারদিক থেকে এগোচ্ছে রুশ সেনারা

news-image

অনলাইন ডেস্ক : ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের চতুর্থ দিনে চারদিক থেকে কিয়েভ দখলে এগিয়ে যাচ্ছে রুশ বাহিনী। আজ রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানায় মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন।

প্রতিবেদনে বলা হয়, আজ রোববার ভোরে রাজধানী কিয়েভে এর আশপাশে একাধিক বিকট বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। এতে বিস্ফোরণে আকাশে আলোর ঝলকানি দেখা যায়। বিস্ফোরণগুলো ভাসিলকিভের আশপাশে হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সেখানে ইউক্রেনীয় যোদ্ধাদের সঙ্গে তুমুল লড়াই চলছে রুশ বাহিনীর। রাজধানী কিয়েভ থেকে ৩০ কিলোমিটার দূরের ওই এলাকায় একটি বড় সামরিক ঘাঁটি এবং একাধিক জ্বালানি ট্যাংক রয়েছে। এ ছাড়া ইউক্রেনের কৌশলগত বন্দর শহর মাইকোলাইভে গতকাল শনিবার রাতে একটি বিস্ফোরণে একই পরিস্থিতি সৃষ্টি হয়। সেখানেও ভারী গোলাগুলি চলছিল বলে খবর পাওয়া গেছে।

বর্তমানে ইউক্রেনের অনেক শহরের রাস্তায় রুশ সেনারা অবস্থান করছে। তবে সংখ্যায় ইউক্রেনের সেনা কম হলেও তাদের প্রতিরোধ করার চেষ্টা অব্যাহত রেখেছে।

এর আগে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়, তাদের বাহিনীকে ইউক্রেনের সব দিক থেকেই আক্রমণের জন্য পুনরায় নির্দেশ দেয় বলে খবর প্রকাশ করে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে রাখতে রাশিয়া এবং বেলারুশের সঙ্গে আগামী সোমবার থেকে সীমান্ত বন্ধের নির্দেশ দিয়েছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ভলোদিমির জেলেনস্কি। তবে দেশ দুটিতে থাকা নিজেদের নাগরিকরাই শুধু ইউক্রেনের প্রবেশ করতে পারবেন বলেও জানান তিনি।

প্রতিবেদনে আরও বলা হয়, টিওএস-১ অথবা টিওএস-১এ রকেট লঞ্চার রয়েছে রাশিয়ার। তবে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে থার্মোবারিক অস্ত্র এখনও পর্যন্ত ব্যবহার করা হয়েছে কিনা তার কোনো প্রমাণ নেই।

অন্যদিকে, এ যুদ্ধে নিজেদের কোনও সেনা হতাহতের খবর দেয়নি মস্কো। তবে প্রেসিডেন্ট জেলেনস্কি দাবি করেছেন, তার সেনাবাহিনী শত শত রুশ সেনাকে হত্যা করেছে। যদিও এর সঠিক পরিসংখ্যান দেননি তিনি। শুক্রবার ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস বলেছিলেন, রাশিয়ার ৪৫০ জন সেনা নিহত হয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার