কিয়েভ ও চেরনিহিভ থেকে রুশ সেনা প্রত্যাহার : পেন্টাগন

news-image

অনলাইন ডেস্ক : ইউক্রেনের কিয়েভ ও চেরনিহিভ অঞ্চল থেকে রুশ সেনা প্রত্যাহার সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের কর্মকর্তারা। বুধবার পেন্টাগনের কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ‘কিয়েভ ও চেরনিহিভ অঞ্চলে থাকা রুশ সেনা প্রত্যাহার করে পুনরায় বেলারুশ ও রাশিয়ায় মোতায়েন করা হয়েছে।‘ খবর বিবিসি ও আল-জাজিরা।

পরে পেন্টাগন মুখপাত্র জন কিরবি বলেন, ‘আমরা এখন কিয়েভ কিংবা তার আশেপাশে এবং চেরনিহিভ কিংবা তার আশেপাশে আর কোনো রুশ সেনা দেখতে পাচ্ছি না।’

তিনি দাবি করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার কৌশলগত লক্ষ্যের কোনো কিছুই অর্জন করতে পারেননি। জন কিরবি বলেন, তিনি প্রকৃতপক্ষে কেবল ছোট জনগোষ্ঠীর কেন্দ্র নিয়ন্ত্রণে নিয়েছেন, তারা খারকিভ দখল করেনি।

মাত্র কয়েক দিন আগে রাশিয়া ঘোষণা দিয়েছেন তারা ইউক্রেনে পূর্বাঞ্চলীয় ডনবাস অঞ্চলে নজর দেবে। নাম প্রকাশে অনিচ্ছুক পেন্টাগনের সিনিয়র কর্মকর্তা বলেন, ভবিষ্যতে হয়তো রুশ বাহিনী আবারও কিয়েভ অভিমুখী আগাতে পারে। তবে প্রত্যাহার হওয়া সেনারাই ফিরে আসবে কিনা তা এখনও স্পষ্ট নয়।

এদিকে, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে ইউক্রেনকে আরও কীভাবে সহায়তা করা যায় সে বিষয়ে আলোচনার করতে ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রীরা ব্রাসেলসে দ্বিতীয় দিনের মতো বৈঠকে বসেছেন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান