কিশোরীর গোসলের ছবি তুলে ব্ল্যাকমেইল করে ধর্ষণ, দুই লাখ টাকায় ‘মীমাংসা’

news-image

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার মুরাদনগর উপজেলায় কিশোরীর গোসলের ছবি তোলার পর তা ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে এক প্রবাসীর বিরুদ্ধে। তবে গত শুক্রবার দুই লাখ টাকায় ঘটনা ‘মীমাংসা’ করে দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন কামাল্লা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আবুল বাশার খান।

কিশোরীর অভিযোগ, কিছুদিন আগে গোসল করার সময় তোফাজ্জল হোসেন লুকিয়ে তার ছবি তোলে। পরে সেই ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করার প্রস্তাব দেয়। এভাবে তাকে ব্ল্যাকমেইল করে একাধিকবার ধর্ষণ করে তোফাজ্জল।

কিশোরীর বাবা বলেন, ‘আমাকে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করে স্থানীয়ভাবে মীমাংসার কথা বলেন ইউপি সদস্য জামাল উদ্দিন। অন্যথায় ধর্ষণের ঘটনা জানাজানি হলে মেয়ের বিয়ে দিতে পারব না বলেও ভয় দেখান তিনি। আমি গরিব মানুষ, আইন-আদালত বুঝি না। এজন্য মীমাংসা করতে রাজি হয়েছি।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউপি সদস্য জামাল উদ্দিন বলেন, ‘মেয়েটির ভবিষ্যত চিন্তা করে শুক্রবার সন্ধ্যায় চেয়ারম্যান আবুল বাসার খানের বাড়িতে বসা হয়। সালিসে তোফাজ্জলকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।’

ওমান প্রবাসী তোফাজ্জল গত তিন মাস ধরে দেশে অবস্থান করছে। গত ২৯ জানুয়ারি ওই কিশোরীর গোসলের ছবি তোলে বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বলেন, ধর্ষণের ঘটনায় কেউ অভিযোগ করেনি। তারপরও খোঁজ-খবর নিয়ে দেখবেন। ঘটনা সত্য হলে আইনগত ব্যবস্থা নেবেন।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার